Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জিততেই হবে : মেসি
খেলাধুলা ফুটবল

পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জিততেই হবে : মেসি

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 15, 2021Updated:December 15, 20212 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: ফরাসি জায়ান্ট ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) চ্যাম্পিয়ন্স লিগ সম্ভাবনা নিয়ে আগেও কথা বলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে একটু ভিন্নভাবে। সেবার বলেছিলেন, দলটা বেশ শক্তিশালী, তবে জিততে হলে দলীয় সমন্বয় আরও বাড়াতে হবে। তবে এবার বললেন অনেকটা রাখঢাক না রেখেই। জানালেন, চ্যাম্পিয়ন্স লিগ জিততেই হবে তার দলকে। এটাই প্যারিসিয়ানদের লক্ষ্য।

ফাইল ছবি

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে গ্রুপসেরা হয়ে উঠতে পারেনি তার দল। ম্যানচেস্টার সিটির কাছে পঞ্চম ম্যাচদিবসের হারটা দলকে ঠেলে দিয়েছে দ্বিতীয় স্থানে। তার ফলেই অন্য গ্রুপের সেরা দলের মুখোমুখি হতে হচ্ছে দ্বিতীয় রাউন্ডে।

সেখানেও হয়ে গেছে একপ্রস্থ নাটক। প্রথমে ড্রতে পিএসজির প্রতিপক্ষ হিসেবে জানা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের নাম, তবে কর্তৃপক্ষের ভুলের কারণে সে ড্র বাতিল ঘোষণা করা হয়। নতুন ড্রয়ের পর মেসি জানতে পারেন, পুরনো ‘শত্রু’ রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে হচ্ছে তার দলকে।

এর ফলে রোনালদোর বিপক্ষে তার ব্যক্তিগত দ্বৈরথ থেকে বঞ্চিত হয়েছেন ফুটবল ভক্তরা। তবে তার বদলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার লড়াইটা দেখাও খুব কম কিছু নয়। মেসি অবশ্য সব মিলিয়ে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে কম রোমাঞ্চিত নন।

তিনি এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দলে মানিয়ে নিয়েছেন। তবে তার পরিসংখ্যান বলছে, এখনো পুরোপুরি মানিয়ে নিতে পারেননি তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ খেলে গোল করেছেন ছয়টি, করিয়েছেন পাঁচটি। এমন পরিসংখ্যান অন্তত ঠিক মেসিসুলভ নয়।

এদিকে তার দলও ঠিক স্বরূপে নেই কোনো প্রতিযোগিতাতেই। লিগ ওয়ানের শীর্ষে থাকলেও তার দল পয়েন্ট খুইয়েছে বেশ কিছু ম্যাচে। তার চেয়েও বড় হয়ে ফুটে উঠেছে দলের ছন্নছাড়া পারফর্ম্যান্স। চ্যাম্পিয়ন্স লিগেও দল শেষ ষোলতে উঠেছে গ্রুপ পর্ব থেকে দ্বিতীয় সেরা দল হয়ে। এরপরও মেসি দলকে আরও একবার মনে করিয়ে দিলেন তাদের লক্ষ্যটা।

জানালেন, চ্যাম্পিয়ন্স লিগ জিততেই হবে দলকে। বললেন, ‘পিএসজির লক্ষ্যই হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ জেতা। সেটা এখানকার সবারই লক্ষ্য। দলটা এর আগে বেশ কয়েকবার খুব কাছাকাছি চলে গিয়েছিল। এটা সব দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। আমরা এটা জিততে প্রাণপণ চেষ্টাটাই করব।’

চলতি মৌসুমের শুরুতেই বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ হয়ে গেছে অনাকাঙ্ক্ষিতভাবে। এরপর পিএসজি হয়েছে তার নতুন ডেরা। নতুন পরিবেশে শুরুটা কেমন ছিল তার, বর্তমানই বা কাটছে কেমন, সেটাও জানালেন তিনি। বললেন, ‘অনেক বছর এক জায়গায় থাকার পর এটা অনেক বড় একটা পরিবর্তন ছিল। আর সে কারণেই কাজটা সহজ ছিল না মোটেও। তবে এখন আমরা সবাই এই দারুণ শহরে, বিশ্বের অন্যতম সেরা দলের হয়ে ভালোই করছি।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
পিএসজি মেসি
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.