Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পুলিশের ওপর হামলার দায়ে সাত বিহারি আটক
জাতীয়

পুলিশের ওপর হামলার দায়ে সাত বিহারি আটক

By Shamim RezaOctober 5, 20192 Mins Read
Advertisement

image-137062-1570274265জুমবাংলা ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের দায়ে জেনেভা ক্যাম্পের ভেতর থেকে সাত উর্দুভাষীকে আটক করেছে পুলিশ। শনিবার বিহারি ক্যাম্পের সামনে থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের ডিসি আনিসুর রহমান।

আনিসুর রহমান বলেন, সকাল থেকে ছয় দফা পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুরের দায়ে ক্যাম্পের ভেতরে তল্লাশি করে সাত বিহারী যুবককে আটক করা হয়েছে।

এর আগে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে লোড শেডিং বন্ধের দাবিতে সড়কে অবস্থান নেওয়া উর্দুভাষীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত অর্ধশতাধিক উর্দুভাষী আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার দুপুর ১টা নাগাদ এই সংঘর্ষের সূচনা হয়।

গত এক মাসের বেশি সময় ধরে জেনেভা ক্যাম্পে প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট হয়ে আসছিল। শনিবার দুপুর বারোটায় আবারো বিদ্যুৎ বিভ্রাট ঘটলে সড়কে অবস্থান নেন ক্যাম্পের অধিবাসীরা।

এ সময় স্থানীয় ৩২ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হাবিবুর রহমান মিজান ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সাথে কথা বলার চেষ্টা করলে হাতাহাতির ঘটনা ঘটে।

এরপর বেলা একটা নাগাদ সড়ক থেকে আন্দোলনকারীদের তুলে দিতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পাশাপাশি কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

এতে উর্দুভাষীদের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে বলে দাবি করছেন আন্দোলনকারীরা।

জানা গেছে, জাতিসংঘের জেনেভা কনভেনশনের মাধ্যমে বাংলাদেশের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে জেনেভা ক্যাম্পের বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছিল। কিন্তু গতবছর মাঝামাঝি থেকে সেই বিল পরিশোধ করা হয়নি। চলতি বছর জুলাই পর্যন্ত ২৪ কোটি ৬০ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়ে যায়।

ফলে বিভিন্ন সময়ে বিদ্যুৎ বিপণন সংস্থা ডিপিডিসি জেনেভা ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। স্থানীয় ক্ষমতাসীনদের মাধ্যমে বিভিন্ন সময় বিদ্যুৎ সরবরাহ করা হলেও গত এক মাসেরও বেশি সময় ধরে দিনে ৭ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছিলেন না এই ক্যাম্পের অধিবাসীরা।

গত এক মাসেরও বেশি সময় ধরে সরকারের বিভিন্ন মহলের কড়া নেড়েও কোনো সুরাহা পাননি বলে ক্যাম্পবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে।

ফলে শনিবার বেলা ১২টা বিদ্যুৎ বিভ্রাট হলে সম্মিলিতভাবে ক্যাম্পের সামনের শাহজাহান রোড ও গজনবী রোডে অবস্থান নেন উর্দুভাষীরা।

এ বিষয়ে জেনেভা ক্যাম্পের সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, তারা এক মাসের বেশি সময় ধরে প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট হয়। প্রতিদিনের মতো আজ দুপুর ১২ টায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে ক্যাম্পের অধিবাসীরা রাস্তায় নেমে আসে। সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে জনপ্রতিনিধি হাবিবুর রহমান মিজান ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে আন্দোলনকারীদের সাথে তার বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ারশেল, রাবার বুলেট এবং লাঠিচার্জ করলে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে বলে তিনি জানান।

সংঘর্ষ চলাকালীন আন্দোলনকারীরা শাহজাহান রোডের পাশে তাজমহল রোডে মোহাম্মদপুর থানা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

February 5, 2026
ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

February 5, 2026
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

February 5, 2026
Latest News
মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

সুখবর

ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক

প্রতিবেদন প্রকাশ

নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ প্রকাশ

নাহিদ

বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.