Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা প্রধান শিক্ষক ছাড়াই চলছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়
শিক্ষা

প্রধান শিক্ষক ছাড়াই চলছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়

By Shamim Rezaনভেম্বর 12, 20213 Mins Read

সরকারি মাধ্যমিক বিদ্যালয়

Advertisement

জুমবাংলা ডেস্ক : সারাদেশে মাধ্যমিক পর্যায়ে সরকারি বিদ্যালয় আছে ৩৫১টি। এর মধ্যে প্রধান শিক্ষক নেই ২৬২টি বিদ্যালয়ে। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সিলেট ও বরিশাল বিভাগের স্কুলগুলো প্রধান শিক্ষক শূন্য। আর খুলনা বিভাগের ১০ জেলায় ৩৬টি স্কুল আছে এর মধ্যে মাত্র একটি বিদ্যালয়ে আছে প্রধান শিক্ষক। ফলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে এসব বিদ্যালয়ের কাজ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, খুলনা বিভাগে এক জন প্রধান শিক্ষক আছেন নাম ফারহানা নাজ। সাতক্ষীরার এস এম আব্দুল্লাহ আল মামুন, তিনি সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা পদে আছেন। মেহেরপুর জেলার মাহফুজুল হক প্রধান শিক্ষক পদ থেকে বর্তমানে জেলার শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। বরিশাল বিভাগের ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা এসব জেলার সব বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।

শুধুমাত্র বরিশাল জেলার একটি বিদ্যালয়ে আছেন একজন প্রধান শিক্ষক। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ বিভাগের কোনো জেলার বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এছাড়াও রংপুরের ঠাকুরগাঁও, নীলফামারি, পঞ্চগড়, লালমনিরহাটেও কোনো প্রধান শিক্ষক নেই। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ জেলারও একই অবস্থা। এমনকি পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার স্কুলগুলোতেও কোনো প্রধান শিক্ষক নেই। শুধু প্রধান শিক্ষকই নয় ৬৪ জেলার ৩৩টিতেই নেই কোনো জেলা শিক্ষা কর্মকর্তা।

সংশ্লিষ্টরা বলছেন, সহকারী প্রধান শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেয়ায় অনেক বিদ্যালয়ে সৃষ্টি হয়েছে নেতৃত্ব সংকট। অনেক শিক্ষকই তাদের মানতে চান না। এছাড়া প্রশাসনিক জটিলতা তো রয়েছেই।

নামপ্রকাশে অনিচ্ছুক ভারপ্রাপ্ত এক জন প্রধান শিক্ষক জানান, আগে বাইরে থেকে সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগ দিতো সরকার। এরপর ২০০৫ সাল থেকে বন্ধ রয়েছে এ নিয়োগ কার্যক্রম। দীর্ঘ ১৬ বছর এ পদে নিয়োগ না থাকায় ভয়াবহ আকারে সংকট তৈরি হয়েছে। এছাড়াও শিক্ষার্থী ভর্তি ও অন্যান্য কার্যক্রমেও বেড়েছে দুর্নীতি।

এ বিষয়ে খুলনা মাউশি আঞ্চলিক উপ পরিচালক এ এস এম আব্দুল খালেক বলেন, খুলনা জেলার একটি মাত্র স্কুলে প্রধান শিক্ষক থাকলেও স্কুলগুলো যে চলছে না এমনটি নয়। প্রতিটি স্কুলেই ভারপ্রাপ্ত হিসেবে কাজ করছেন সহকারী প্রধান শিক্ষকরা। তবে প্রধান শিক্ষক থাকলে প্রতিষ্ঠান অবশ্যই আরও বেশি ভালো চলতো বলে মনে করেন তিনি।

অন্যদিকে সিলেট অঞ্চলের পরিচালক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

জানা যায়, জাতীয়করণ করা নতুন যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আছে তাদের অধিকাংশ বিদ্যালয় জাতীয়করণ করা হলেও এখনো শিক্ষকদের পদ সৃজন হয়নি। এখন পর্যন্ত তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ সৃজন হয়েছে। এ বিষয়ে মাউশি ও মন্ত্রণালয় একযোগে কাজ করছে।

সূত্র জানায়, ফিডারপদ পূর্ণ না হওয়ায় এ পদে নিয়োগ দিতে পারছে না সরকার। নতুন নিয়ম অনুযায়ী হেড মাস্টার হতে হলে এসিস্ট্যান্ট হেড মাস্টার হিসেবে কর্মরত থাকতে হবে পাঁচ বছর। কিন্তু সহকারী প্রধান শিক্ষক পদে এমন অভিজ্ঞতা সম্পন্ন না থাকায় পদোন্নতি দেয়াও সম্ভব হচ্ছে না। এভাবে সহকারী প্রধান শিক্ষক পদ থেকে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদ পূরণে সময় লাগবে আরও দুই বছর। একবার বিশেষভাবে পদোন্নতি দিয়ে এ সংকট দূর করা হয়েছিলো।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. সৈয়দ ইমামুল হোসেন বলেন, সরকারি মাধ্যমিকে প্রধান শিক্ষকদের সংকট আমাদের নজরে এসেছে। এটা থেকে বেরিয়ে আসতে কাজ করছে মন্ত্রণালয়। খুব দ্রুত সময়েই প্রধান শিক্ষক পদ পূরণ করা হবে।

কিভাবে পূরণ করা হবে- এমন প্রশ্নের উত্তরে ডা. সৈয়দ ইমামুল হোসেন বলেন, মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রস্তাবনা দেয়া হয়েছে। সহকারী প্রধান শিক্ষকদেরকেই প্রধান শিক্ষক হিসেবে বিশেষভাবে পদোন্নতি দেয়া হবে। আর এটা নতুন বছরের শুরুতেও হতে পারে বলে জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

জুন 20, 2026
উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

জুন 19, 2026
এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জুন 18, 2026

Latest News

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা

ভুল তথ্য দেওয়ায় এমপিও প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা বন্ধ হচ্ছে

Sikkha Minister

কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী

কুবি শিক্ষার্থী

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় পড়ার সুযোগ, আবেদন শুরু

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa