Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ প্রাণী সম্পদ কর্মকর্তার ‘ভুল চিকিৎসায়’ প্রাণ গেল ১৭ ছাগলের!
খুলনা বিভাগীয় সংবাদ

প্রাণী সম্পদ কর্মকর্তার ‘ভুল চিকিৎসায়’ প্রাণ গেল ১৭ ছাগলের!

By Shamim RezaSeptember 8, 20213 Mins Read

প্রাণী সম্পদ কর্মকর্তার ‘ভুল চিকিৎসায়’ প্রাণ গেল ১৭ ছাগলের!

Advertisement

জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের রামপালে প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তার ভুল চিকিৎসায় এক খামারীর ১৭টি ছাগল মারা গেছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষতিগ্রস্থ খামারী ওই কর্মকর্তার বিরুদ্ধে বিচার ও ক্ষতিপূরণের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী গ্রামের শেখ মাসুদ রানা পেশায় একজন ব্যবসায়ী। সম্প্রতি তিনি তার নিজ বাড়িতে একটি ছাগলের খামার গড়ে তোলেন। গত রবিবার তিনি পশু পালনের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা-অসুবিধার সম্পর্কে জানার জন্য উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে যান। সেখানে গিয়ে তিনি উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মমতাজুল হক সুজনের কাছে তার ছাগলের খামারের কথা জানিয়ে পরামর্শ চান। এরপর মঙ্গলবার ডা. মমতাজুল তার খামারে ছাগলগুলো দেখতে যান। দেখেশুনে ছাগলগুলোকে ভ্যাকসিন (কৃমি ও লিভার) দেয়ার পরামর্শ দেন তিনি। তার কথা মত খামারীও ভ্যাকসিন দিতে রাজি হলে ডা. মমতাজুল ভ্যাকসিনের একটি প্রেসক্রিপশন লিখে দেন। এ বাবদ তিনি খামারীর কাছ থেকে এক হাজার টাকা ফি হিসেবে নেন। এরপর বুধবার সকালে ডা. মমতাজুল তার অফিস থেকে ভ্যাকসিন দিয়ে প্রাণী সম্পদ দপ্তর’র পেড়িখালী ইউনিয়নের দায়িত্বরত প্রতিনিধি আলাউদ্দিন শেখকে খামারীর বাড়িতে পাঠান। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে আলাউদ্দিন শেখ ওই খামারীর ১৭টি ছাগলকে সেই ভ্যাকসিন পুশ করেন। কিন্তু ছাগল প্রতি দুই সিসি ওষুধ চামড়ায় পুশ করার কথা থাকলেও তিনি তা না করে মাংসের মধ্যে পুশ করেন। ভ্যাকসিন দেয়ার পর ওই দিন সকাল ৯টার পর থেকে ছাগলগুলো অসুস্থ হয়ে পড়ে। খিচুনি ও লাফালাফি করে পরবর্তীতে নিস্তেজ হয়ে মরতে শুরু করে ছাগলগুলো। ওই দিন সকালে ও রাতে ৫টি, বৃহস্পতিবার ৭টি, শুক্রবার ২টি ছাগল মারা যায়। এভাবে মঙ্গলবার পর্যন্ত তার খামারের ১৭টি ছাগল মারা গেছে। প্রথম দফায় ৫টি ছাগল মারা যাওয়ার পর খামারী মাসুদ আবারো ডা. মমতাজুলকে খবর দিলে তিনি এসে বাকি অসুস্থ ছাগলের মধ্যে দুইটির অবস্থা খারাপ দেখে সেগুলোকে জবাই দিতে বলেন। তার সামনেই জবাই দেয়ার পর সেখান থেকেও তিনি খাওয়ার কথা বলে ১ কেজি মাংস নিয়ে যান। এরপর একের পর এক ছাগল মারা যাওয়ায় খামারী মাসুদ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কবীর হোসেন ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাহিদুল হাসানের বরাবর লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগ নিয়ে গেলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম খামারীর সাথে চরম র্দুব্যবহার করেন বলেও অভিযোগ করেছেন খামারী মাসুদ।

এ বিষয়ে জানতে চাইলে প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মমতাজুল হক সুজন বলেন, তার ভুল চিকিৎসায় মারা গেছে এমন অভিযোগ সঠিক নয়। তবে যে (আলাউদ্দিন শেখ) ভ্যাকসিন পুশ করেছে সে চামড়ায় না করে মাংসে করাতে এমনটা হতে পারে। আমি চামড়ায় পুশ করতে বলেছি, মাংসে নয়। তারপরও বিষয়টি দেখতে হবে কেন এমন হলো। ভ্যাকসিনের মেয়াদ ঠিক ছিল কিনা এবং কি কারণে এমন হয়েছে তা উদঘাটন না করে বলা সম্ভব নয়।

আলাউদ্দিন শেখ বলেন, ইনজেকশন দিতে গেলে চামড়া ও মাংসে এদিক ওদিক হতে পারে। ওষুধে সমস্যা নাকি পুশে সমস্যা, নাকি ছাগলের অন্য কোন রোগ ছিল তা পরীক্ষা ছাড়া তো বলা সম্ভব না। ভুল চিকিৎসার বিষয়ে তিনি বলেন, চিকিৎসা ভুল না সঠিক বুঝবো কিভাবে। মানুষের তো পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ দেয়া হয়, আর পশুর পরীক্ষা-নিরীক্ষা ছাড়া ওষুধ দিতে হয়, দেখতে হয়। তবে তিনি দাবি করেন, তিনি ৫ বছর ধরে এই কাজ করি, তার ভুল হওয়ার কথা না।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাহিদুল হাসান বলেন, এক ছাগলের খামারীর একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্তে একটি কমিটি করা হবে। তারপর কমিটির সিদ্ধান্ত মতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

July 22, 2026
Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

July 22, 2026
Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

July 22, 2026

Latest News

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa