Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ২৭ নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের
শিক্ষা

২৭ নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

By Shamim RezaNovember 3, 20213 Mins Read

প্রাথমিক শিক্ষা

Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্টদের ২৭ দফা নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বুধবার (৩ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

সারাদেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো এবং শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন এবং পর্যবেক্ষণ শেষে স্কুল সংশ্লিষ্টদের উদ্দেশে এসব নির্দেশনা দেওয়া হয়। জুমবাংলা নিউজের পাঠকদের জন্য ডিপিইর নির্দেশনা তুলে ধরা হলো-

১) পিটিআই, মাঠ পর্যায়ের দপ্তর ও বিদ্যালয় প্রাঙ্গণে অবকাঠামো ও বিভিন্ন নির্মাণের ক্ষেত্রে পুরানো অবকাঠামো বিধিগতভাবে নিষ্পত্তি করা।

২) গুদামে সংরক্ষিত পুরাতন মালামাল ও যানবাহন বিধিগতভাবে নিষ্পত্তি করা।

৩) বিধিগতভাবে পুরাতন আসবাবপত্রের ব্যবহার ও নিষ্পত্তি সম্পন্ন করা।

৪) স্থাবর ও অস্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণে ইনভেন্টরি রেজিস্টার সংরক্ষণ ও হালনাগাদ করা।

৫) সরকারি জমির সময়মত ভূমি উন্নয়ন কর পরিশোধ করা।

৬) শ্রেণিকক্ষ নির্মাণের ক্ষেত্রে যথাযথভাবে চাহিদা নিরূপণ করা; নির্মাণ কাজের রিয়ালটাইম মনিটরিং করা এবং নির্মাণ বাস্তবায়ন শেষে সেগুলো রক্ষণাবেক্ষণ করা।

৭) মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্তৃক অবকাঠামো ও নির্মাণ কাজ তদারকি ও রক্ষণাবেক্ষণে সহযোগিতা প্রদানের জনা সুচারুভাবে কর্মপরিধি প্রণয়ন ও বাস্তবায়ন করা।

৮) অনলাইনে পাঠদান কার্যক্রমের কার্যকর বাস্তবায়নের জনা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা।

৯) শ্রেণিকক্ষে পরিচালিত সরাসরি পাঠদান কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।

১০) এসআরএমের সঠিক ব্যবস্থা নিশ্চিত করার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা।

১১) ব্লাকবোর্ড, হোয়াইটবোর্ড ও স্মার্টবোর্ডসহ শিখন-শেখানো উপকরণের সঠিক ব্যবহার করা।

১২) মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের উন্নয়নমূলক কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল অনলাইনে অবগত করা এবং বাস্তবায়নে তাদের যথাসময়ে সম্পৃক্ত করা।

১৩) শিক্ষক-শিক্ষার্থী পরিমিত অনুপাত মতে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও বদলী নিশ্চিত করা।

১৪) শূণ্যপদ ও কর্ম-কর্তাবিহীন কর্মস্থলের তালিকা প্রণয়ন করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা।

১৫) এনসিটিবির সাথে আলোচনাক্রমে এনসিটিবি কর্তৃক সরবরাহকৃত ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রকল্পভিত্তিক বইয়ের বিধিসম্মত ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা।

১৬) শিক্ষার্থী ঝরে পড়ার হার রোধকল্পে বাস্তবমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করা।

১৭) প্রকল্পের আওতায় গৃহীত সকল উন্নয়নমূলক কার্যক্রম নিয়ম অনুযায়ী বাস্তবায়ন করা।

১৮) পার্বত্য জেলায় অবস্থিত ছাত্রাবাসের ব্যবহার ও ব্যবস্থাপনা বিধিমতে নিশ্চিত করা।

১৯) প্রাথমিক শিক্ষাক্রম প্রশিক্ষণ প্রদানের বিষয়ে এনসিটিবি, ডিপিই এবং নেপের সমন্বয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা।

২০) প্রাথমিক শিক্ষাক্রম বিস্তরণ ও বাস্তবায়ন পরিকল্পনার অগ্রগতি সার্বক্ষনিকভাবে ডিপিই কর্তৃক অনলাইন-অফলাইন মনিটরিং ও মূল্যায়নের ব্যবস্থা গ্রহণ করা।

২১) পাঠ্যপুস্তক এবং শিক্ষক সংস্করণ ও শিক্ষক সহায়িকা যুগপৎভাবে প্রণয়ন ও বিতরণের ব্যবস্থা গ্রহণ করা।

২২) শিক্ষক নির্দেশিকায় উল্লিখিত শিখন-শেখানো পদ্ধতি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক পদ্ধতিগতভাবে অনুমোদনের জন্য ব্যবস্থা গ্রহণ করা।

২৩) শিক্ষক নির্দেশিকায় উল্লিখিত শিখন-শেখানো কৌশলের প্রায়োগিক বিষয়গুলো অধিকতর কার্যকর করার লক্ষ্যে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা।

২৪) পাঠ্যপুস্তকের বাংলা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ সহজতর ও বোধগম্য করা।

২৫) এক্সালেরেটেড রিমিডিয়াল লার্নিং পরিকল্পনা অনুযায়ী শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান এবং অনলাইন পদ্ধতিতে পাঠদান সম্প্রচার কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করা।

২৬) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মহাপরিচালকের সাথে ফলপ্রসূ আলোচনাক্রমে যথাক্রমে শিক্ষা চ্যানেল ও কমিউনিটি রেডিও’র মাধ্যমে পাঠদান সম্প্রচারের আওতা বৃদ্ধি করা।

২৭) স্কুল-কাম-সাইক্লোন সেন্টারের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ মানসম্মত ও বিধিগত করার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে আলোচনা ও ফলাফল বিধিগতভাবে বাস্তবায়ন করা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

June 20, 2026
উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

June 19, 2026
এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

June 18, 2026

Latest News

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা

ভুল তথ্য দেওয়ায় এমপিও প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা বন্ধ হচ্ছে

Sikkha Minister

কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী

কুবি শিক্ষার্থী

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় পড়ার সুযোগ, আবেদন শুরু

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa