আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা এজেন্টদের কাছ থেকে যেকোনও ধরনের আর্থিক সুবিধা গ্রহণ থেকে বিরত থাকতে পুলিশ সদস্যদেরকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। এমনকি দায়িত্ব পালনরত অবস্থায় প্রার্থী বা এজেন্টদের দেওয়া খাবারও খেতে পারবেন না পুলিশ সদস্যরা।

স্বরাষ্ট্র উপদেষ্টা

Advertisement

রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেড় লাখ পুলিশ সদস্য কাজ করবে। কাজ করার ক্ষেত্রে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে তাদেরকে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে কোনো প্রার্থী বা এজেন্টের নিকট থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ এবং দায়িত্ব পালনকালে কোনো প্রার্থীর প্রতিনিধির নিকট হতে খাবারও গ্রহণ করতে পারবেন না পুলিশ সদস্যরা।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের মানুষ এমন একটি পুলিশ বাহিনী প্রত্যাশা করে, যারা ভয় সৃষ্টি করে না বরং সেবা দেয়, সম্মান এবং ভদ্রতার সঙ্গে আচরণ করে।

তিনি বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনীতিকে ক্ষতি করে না, এটি রাষ্ট্রের প্রতিষ্ঠানকেও ধ্বংস করে। রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে।

পুলিশ সুপারদের উদ্দেশ করে উপদেষ্টা আরও বলেন, বেআইনি আদেশ ও স্বার্থান্বেষী এজেন্ডার পক্ষে কাজ করবেন না। সততা, নৈতিকতা ও বিবেক হবে আপনাদের সবচেয়ে বড় পরিচয়। সাহস মানে শুধু বিপদের মুখে দাঁড়ানো নয়; সাহস মানে অন্যায়কে না বলা, জুলুমের বিরুদ্ধে অবস্থান নেয়া ও মজলুমের পক্ষে কাজ করা। পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পারলে আইন প্রয়োগ করা সহজ হবে।

আরও পড়ুনঃ

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের ৮৭ জন, ২৮তম বিসিএস এর ১ জন, ৩৫তম বিসিএস এর ৩ জন, ৩৬তম বিসিএস এর ১ জন, ৩৭তম বিসিএস এর ২ জন এবং ৪০তম বিসিএস এর ২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.