Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা বছরে ২ সেমিস্টারে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির আপত্তি
শিক্ষা

বছরে ২ সেমিস্টারে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির আপত্তি

By iNews DeskDecember 13, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : আসছে জানুয়ারি থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বছরে তিনটির বদলে দুই সেমিস্টারে পাঠদানে ইউজিসির নির্দেশনায় আপত্তি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।
university-life

Advertisement

সোমবার এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) চিঠি দেওয়া হয়েছে জানিয়ে সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন বলেন, এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনির কাছেও সমিতি নিজেদের আপত্তি তুলে ধরেছে।

বনানীতে সোমবার ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কমিশনের এ সিদ্ধান্ত মানবে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সমিতির সভাপতি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান শেখ কবির হোসেনের দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা না করেই কমিশন নতুন এ সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “তাদের হাতে কলম আছে, তারা চালিয়ে দিয়েছে। কিন্তু আলোচনার মাধ্যমে সবকিছুই হতে পারে। আমরা তাদের আলোচনা করতে বলেছি।

“তা না হলে আগামী বছরও আমরা আগের মতই যেখানে তিন সেমিস্টার আছে, যেখানে দুই সেমিস্টার- সেখানে সেভাবেই চলবে।”

দেশে এখন ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়ে বছরে দুই সেমিস্টারে পাঠদান চললেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগে তিন সেমিস্টারে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে।

শেখ কবির হোসেনের দাবি, সেমিস্টার কমিয়ে আনলে শিক্ষার্থীদের ব্যয় বাড়বে, বিশ্ববিদ্যালয়গুলো আর্থিকভাবে চাপে পড়বে।

“এখন বিদেশিরা পড়তে আসে, ডলার আসছে। আর এখানে ব্যয় বাড়লে দেশের শিক্ষার্থীরা বাইরে যাবে, ডলারের ক্রাইসিস আরও বাড়বে।”

ইউজিসির সিদ্ধান্ত পরিবর্তনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এ সমিতি।

দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা চালাতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দেওয়া নিয়েও আপত্তি রয়েছে সমিতির।

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে যেসব মর্ত মেনে কার্যক্রম চালাতে হয়, বিদেশি প্রতিষ্ঠানের জন্যও একই ধরনের নীতিমালা চান শেখ কবির হোসেন।

তিনি বলেন, “কোন শাখা নয়, পূর্ণাঙ্গ ক্যাম্পাস করুক তারা। তাতে আমাদের কার্যক্রমও আরও স্মার্ট হবে।

“আমাদের অনেক শর্ত মানতে হয়, নন-প্রফিটেবল হতে হয। আর বিদেশিরা একটা ছোট শাখা খুলে প্রফিট নিয়ে যাবে, এটা তো হতে পারে না।”

সরকারি মাধ্যমিকে ভর্তির লটারির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026
চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

July 21, 2026

Latest News

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

SSC

২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa