Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news বন্ধ চিনিকলগুলো পুনরায় চালুর চেষ্টা হচ্ছে: শিল্প উপদেষ্টা
Bangladesh breaking news জাতীয়

বন্ধ চিনিকলগুলো পুনরায় চালুর চেষ্টা হচ্ছে: শিল্প উপদেষ্টা

By Tarek Hasanনভেম্বর 16, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশের ছয়টি বন্ধ চিনিকলে উৎপাদন পুনরায় চালুর চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

Advertisement

শনিবার (১৬ নভেম্বর) সকালে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, দেশের সব চিনিকল বন্ধ হয়ে গিয়েছিল। আমরা চেষ্টা করছি চালু করার। শুধু মিল চালু করলেই হবে না, এরমধ্যে কৃষকদের প্রণোদনা দেওয়ার বিষয়টিও আছে। আমরা ১২০ কোটি টাকা বরাদ্দ করেছিলাম। এখন আরও ১০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে। আমরা চেষ্টা করছি বন্ধ চিনিকলগুলো একটা পর একটা চালু করতে।

তিনি বলেন, চিনিকলগুলো চালুর আগে সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করার জন্য টাস্কফোর্স করা হয়েছে। যার মধ্যে আখ চাষির প্রতিনিধিরাও আছেন। যারা আখ চাষ নিয়ে কাজ করেন তারাও আছেন। আমরা চেষ্টা করছি কাজগুলো একটার পর একটা করতে। সেতাবগঞ্জ চিনি কলের যে জায়গা রয়েছে, তা মিল চালু করার জন্য সম্ভাবনাময় একটা জায়গায়।

সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে শিল্প উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব ভূমিদস্যুদের দমন করে চিনি কলের জমি উদ্ধার করা হবে।

সেতাবগঞ্জ মিলের যন্ত্রপাতি অন্য চিনিকলে নিয়ে যাওয়া প্রসঙ্গে শিল্প উপদেষ্টা বলেন, কখনো কখনো বন্ধ চিনিকলের যন্ত্রপাতি চালু থাকা মিলে নেওয়ার প্রয়োজন হয়তো হয়েছে। কিন্তু যখনই এই মিলটি চালুর সিদ্ধান্ত হবে, তখন সেগুলো নিয়ে এসে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।

সাকিবের সঙ্গে চুক্তি না করার কারণ জানাল রংপুর রাইডার্স

এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

জুন 15, 2026
প্রধানমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

জুন 15, 2026
BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

জুন 15, 2026
Latest News
বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

পুলিশ

নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ!

Ad Din

কোটি টাকা নিয়ে ঘুরেনি কেউ, আপিল করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

যানজট নিরসন

মহাখালী-সায়দাবাদ-গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

PAY-SCALE

নতুন পে স্কেলে বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ 

ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

Benzir

গ্রেফতারের পর নতুন করে আলোচনায় বেনজীরের যত অপকর্ম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa