Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বলবীর সিং নামের যে ব্যক্তি হাতুড়ি নিয়ে প্রথম মসজিদের গম্বুজের চূড়ায় উঠেছিলেন। দীর্ঘ ২৮ বছর পর এসে দেখা গেলো ইতোমধ্যে ৯০টি মসজিদ নির্মাণ করেছেন তিনি।

জানা যায়, সেই ধ্বংসযজ্ঞের পর গভীরভাবে অনুতপ্ত হন বলবীর সিং। ছয় মাস পরে আরেক কর সেবক (হিন্দু স্বেচ্ছাসেবী যারা মসজিদ ভাঙায় অংশ নিয়েছিলেন) যোগেন্দ্র পালকে সঙ্গে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বলবীর সিং নিজের নাম বদলে রাখেন মোহাম্মদ আমির।

এবং এতটাই অনুতপ্ত হয়েছিলেন যে ১০০টি মসজিদ নির্মাণ করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন।

এক সাক্ষাৎকারে আমির জানান, ‘মসজিদ ভেঙে ফেরার পথে সবাই আমাদের নায়কের চোখে দেখছিল, কিন্তু আমার পরিবারের প্রতিক্রিয়া ছিল পুরোপুরি ভিন্ন যা আমাকে মর্মাহত করে।’ ‘আমার পরিবারের লোকজনের হতাশায় মসজিদ ভাঙার উল্লাস নিমিষেই দূর হয়ে যায়।  আমি বুঝতে পারলাম অনেক খারাপ কিছু করে ফেলেছি। এরপর সিদ্ধান্ত নিলাম এর মাশুল আমায় দিতে হবে।’

এরপর তিনি আলেম মাওলানা কালেম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করেন এবং এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সে সময় মোহাম্মদ আমির পণ করেন ১০০টি মসজিদ নতুন করে নির্মাণ ও সংস্কার করবেন। তারই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ৯০টি মসজিদ নির্মাণ করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.