Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস বাসা বন্ধ পেয়ে ভোরে বান্ধবীসহ হলের গেস্টরুমে অবস্থান নেন ছাত্রলীগ নেতা
ক্যাম্পাস

বাসা বন্ধ পেয়ে ভোরে বান্ধবীসহ হলের গেস্টরুমে অবস্থান নেন ছাত্রলীগ নেতা

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 17, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : রংপুর থেকে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগ নেতা কামরুল হাসান শুভর এক বান্ধবী। গভীর রাতে আত্মীয়ের বাসার গেট বন্ধ পেয়ে ভোরে ঢাবির হলের গেস্ট রুমে ওই বান্ধবীকে নিয়ে অবস্থান করেন শুভ। তার দু’জন সেখানে অবস্থান নেন এবং ক্যান্টিন থেকে নাস্তা এনে খাওয়া-দাওয়া করে বেরিয়ে যান।

‘রংপুর থেকে আসা’ বান্ধবীর সঙ্গে ছাত্রলীগ নেতা শুভ

Advertisement

‘‘বান্ধবীসহ রাতে হলের গেস্টরুমে ছাত্রলীগ নেতার রাত্রিযাপনের’’ ঘটনা তদন্তে এমনটাই উঠে এসেছে। আলোচিত কামরুল হাসান শুভ হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক। তিনি হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ ঘটনা তদন্তের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম। হলের আবাসিক শিক্ষক মো. তৌহিদুল ইসলাম ও অধ্যাপক আজম স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে হল প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। অনানুষ্ঠানিকভাবে জানতে পেরে আমরা ঘটনা সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করেছি। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ওরা হলে প্রবেশ করেছে ভোর ৫:৩৪ মিনিটের পরে (অর্থাৎ, সূর্যোদয়ের পরে)।

ছাত্রলীগ নেতা তার বান্ধবীকে গেস্ট রুমে আশ্রয় দিয়ে মানবতার পরিচয় দিয়েছেন; উত্তম কাজ করেছেন। এ বিষয়ে একটি তদন্ত হয়েছে। সেখানে কমিটি ওই নেতার কোন ধরনের অপরাধ খুঁজে পায়নি।। -হল কর্তৃপক্ষ

‘‘তার ভাষ্য অনুযায়ী বান্ধবী রংপুর থেকে রাতের কোচে ঢাকায় আসে। মোহাম্মদপুরে খালার বাসায় যাওয়ার কথা থাকলেও ওই বাসার গেট বন্ধ থাকায় তারা হলের গেস্টরুমে অবস্থান নেয়।’’

এর আগে গত বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাতে হলের অতিথি কক্ষে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বলেছেন, হলের অতিথি কক্ষে এত সকালে মেয়ে নিয়ে আসা নিষেধ। তবুও তিনি কেন মেয়ে নিয়ে এসেছিলেন আর কেনই বা এতক্ষণ অপেক্ষা করে চলে গেলেন সেটা আমরা জানি না। ঘটনা যাচাই করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

তবে ওইদিন থেকে ঘটনা স্বীকার করলেও তিনি দাবি করেছিলেন, ওই বান্ধবীর সঙ্গে রাত্রিযাপনের বিষয়টি সত্য নয়। তিনি বলেছেন, সে রাতে আমার এক বান্ধবী রংপুর থেকে ঢাকায় তার আত্মীয়ের বাসায় আসেন। তার আসতে আসতে গভীর রাত হয়ে যাওয়ায় তার আত্মীয়ের বাসার গেট বন্ধ হয়ে যায়। তখন তাকে রিসিভ করে ভোর রাতে আমাদের গেস্টরুমে নিয়ে আসি।

‘রংপুর থেকে আসা’ বান্ধবীর সঙ্গে ছাত্রলীগ নেতা শুভ

বাসা বন্ধ পেয়ে ভোরে বান্ধবীসহ হলের গেস্টরুমে অবস্থান নেন ছাত্রলীগ নেতা

হল প্রশাসনের তদন্ত প্রতিবেদনের আরও বলা হয়েছে, ‘‘হলের গেস্টরুমে অবস্থানকালীন হলের সিকিউরিটি গার্ড, ঝাড়ুদার, ছাত্র ও অন্য কর্মচারীরা কাছাকাছি এলাকায় ছিল। হলের ছাত্ররা এসময় গেস্টরুমের ওয়াশরুমও ব্যবহার করেছে। তারা হলের কেন্টিন থেকে নাস্তা এনে খেয়েছে। পরে বেরিয়ে গেছে।’

এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শনিবার রাতে হল প্রাধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম খান ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও পরেরদিন সুর পরিবর্তন করে তিনি বলেছেন, ‘‘ওই ছাত্রলীগ নেতা তার বান্ধবীকে গেস্ট রুমে আশ্রয় দিয়ে মানবতার পরিচয় দিয়েছেন; উত্তম কাজ করেছেন। এ বিষয়ে একটি তদন্ত হয়েছে। সেখানে কমিটি ওই নেতার কোন ধরনের অপরাধ খুঁজে পায়নি।’’

তদন্ত কমিটি প্রতিবেদনে দুইটি সুপারিশ করেছেন। প্রথমটি হলো তারা প্রাথমিক তদন্তে প্রত্যক্ষ অপরাধের কোনো প্রমাণ পায়নি। অপরটি হলো ছাত্রলীগ নেতা সামাজিক ন্যুইসেন্স তৈরির মতো একটা ঘটনা ঘটিয়েছে। ছেলেদের হলে এত ভোরে বান্ধবীকে নিয়ে আসা দৃষ্টিকটু হয়েছে। এমতাবস্থায় কমিটি মনে করে, কামরুল হাসান শুভকে হলে সাময়িকভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হোক।

তবে ক্যাম্পাসের ও হলের একাধিক সূত্র অভিযোগ করেন, ওই দিন সন্ধ্যায় সেই বান্ধবীসহ ক্যাম্পাসে ঘুরতে দেখা যায় তাকে। এছাড়া বাসে ওই বান্ধবীর সঙ্গে ছাত্রলীগ নেতা শুভর ঘোরাঘুরির সময়ের একটি সেলফিও দ্যা ডেইলি ক্যাম্পাসে হাতে এসেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

May 31, 2026
CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

May 24, 2026
বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

May 24, 2026

Latest News

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

বেরোবি

গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

চবি ছাত্রদল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

বেরোবি

মামলা ও কারাবরণ: আলোচনায় বেরোবির ৫ উপাচার্য

স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রফেসর ড. আনিসুর রহমান

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa