Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএসএমএমইউতে লিভার প্রতিস্থাপনের প্রথম রোগীর মৃত্যু ডেঙ্গুতে
জাতীয় বিভাগীয় সংবাদ

বিএসএমএমইউতে লিভার প্রতিস্থাপনের প্রথম রোগীর মৃত্যু ডেঙ্গুতে

By Sazzad Hossainসেপ্টেম্বর 8, 20192 Mins Read
বিএসএমএমইউতে লিভার প্রতিস্থাপনের প্রথম রোগীর মৃত্যু ডেঙ্গুতে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে প্রথম লিভার প্রতিস্থাপন করা সিরাজুল ইসলাম। ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে লিভার প্রতিস্থাপন করা সিরাজুল ইসলামের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। ঈদুল আজহার দিন বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলেও এতোদিন তা জানা যায়নি।

রোববার বিএসএমএমইউ হাসপাতাল থেকে সিরাজুলের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে। সিরাজুল ইসলামের মৃত্যুর খবর প্রকাশ না করায় প্রকৃত ঘটনা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গুজনিত কারণে সিরাজুলের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, ডেঙ্গু নয়, লিভার প্রতিস্থাপনজনিত ত্রুটির কারণে তার মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মৃত্যু হলে সঙ্গে সঙ্গেই তা প্রকাশ করা হতো।

এ অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ূয়া বলেন, সিরাজুলের মৃত্যুর ঘটনা নিয়ে লুকোচুরির কিছু নেই। যখন কেউ জানতে চেয়েছে, আমরা বলেছি; ডেঙ্গুতে সিরাজুলের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে একেবারে শেষ পর্যায়ে সিরাজুল হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসকরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি।

উপাচার্য আরও বলেন, লিভার প্রতিস্থাপনের পর সুস্থ হয়ে সিরাজুল ইসলাম গ্রামের বাড়ি চলে যায়। সেখানে অবস্থানকালে সে ডেঙ্গু আক্রান্ত হয়। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঈদের সময় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।

চলতি বছরের ২৪ জুন বিএসএমএমইউ’র হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জুলফিকার রহমান খানের নেতৃত্বে ৬০ সদস্যের একটি চিকিৎসক দল সিরাজুলের অস্ত্রোপচারে অংশ নেয়। সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই অস্ত্রোপচার চলে।

পরে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশে সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো সফলভাবে লিভার প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বলে দাবি করেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব আসাদুল ইসলামসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। কিন্তু ঈদুল আজহার দিন সেই সিরাজুলের মৃত্যু হলেও তা এতোদিন প্রকাশ করেন নি কর্তৃপক্ষ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa