Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বারী) বিজ্ঞানী ড. আফছানা আনছারী প্ল্যান্ট ব্রিডিং অ‌্যান্ড জেনেটিকস্ সোসাইটি অব বাংলাদেশের (পিবিজিএসবি) ইয়াং সায়েনটিস্ট অ‌্যাওয়ার্ড পেয়েছেন।

এ অ‌্যাওয়ার্ড বিগত ৩৪ বছরের ইতিহাসে এটাই প্রথম কোন হাইব্রিড রাইস ব্রিডারকে এ গৌরবময় পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞানী ড. আফছানা আনছারী গাজীপুরের কালীগঞ্জের উপজেলা প্রকৌশলী মো. শাকিল হোসেনের সহধর্মিনী। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাউলাড়া গ্রামের মো. আনছার উদ্দিন ও রোকেয়া বেগম সম্পতির দ্বিতীয় সন্তান।

এসিআই সেন্টারে হাজারো দর্শকের উপস্থিতিতে বিজয়ীর হাতে এ সম্মাননা তুলে দেন স্বাধীনতা পদক প্রাপ্ত এমিরেটাস বিজ্ঞানী এবং চীফ প্যাট্রন কৃষিবিদ ড. কাজী বদরুদ্দোজা। ড. আনছারী ২০১১ সালে থার্ড ওয়াল্ড অর্গানাইজেশন ফর উইমেন ইন সায়েনটিস্ট (বর্তমানে ওডব্লিউএসডি) ওয়েব সাইডে প্রকাশিত উন্মুক্ত বিজ্ঞপ্তির আবেদনের মাধ্যমে বাংলাদেশসহ পৃথিবীর অন্যান্য দেশের সকল প্রার্থীদের পিছনে ফেলে তিনি এ পিএইচডি স্কলারশীপ অর্জন করেন।

ড. আফছানা আনছারী বলেন, কাজের স্বীকৃতি অবশ্যই অনেক ভাল লাগে। এ ধরনের সম্মাননা আমার ভবিষ্যত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে, যা আমাকে আরো বেশি কাজের দিকে আগ্রহী করে তুলবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google