Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা বিনা খরচে সুইডেনে পড়ার সুবর্ণ সুযোগ
শিক্ষা

বিনা খরচে সুইডেনে পড়ার সুবর্ণ সুযোগ

By Sibbir OsmanDecember 11, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: বিদেশি শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করার ঘোষণা দিয়েছে সুইডেন সরকার। বাংলাদেশসহ ৪১টি দেশের নাগরিক সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল (এসআই স্কলারশিপ) নামের এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির পর আগামী ১০ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে বৃত্তির জন্য আবেদন করা যাবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে এই বৃত্তির আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সুইডিশ বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর পর্যায়ে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ পাবেন। এটি সুইডেনের সবচেয়ে সম্মানজনক স্কলারশিপ। ২০২৩ সালে সুইডিশ ইনস্টিটিউট প্রায় ৩৫০টি বৃত্তি দেবে। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে এক বা দুই বছর মেয়াদি স্নাতকোত্তর করা যাবে।

এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে। এ জন্য লাগবে ব্যাচেলর ডিগ্রি ও আইইএলটিএস। যেসব বিষয়ে স্নাতকোত্তর করার জন্য আবেদন করা যাবে তা এই লিংকে দেখা যাবে।

সুযোগ-সুবিধা
স্নাতকোত্তর প্রোগ্রামের পুরো টিউশন ফির পাশাপাশি প্রতি মাসে পাওয়া যাবে প্রায় ১ লাখ ৯ হাজার ২৭৪ টাকা (১১ হাজার সুইডিশ ক্রোনার)। এ ছাড়া রয়েছে এককালীন প্রায় ১ লাখ ৪৯ হাজার ১০ টাকার (১৫ হাজার ক্রোনার) ভ্রমণ অনুদান ও স্বাস্থ্যবিমা, ভিসা ফিসহ বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ। সঙ্গে পাবেন এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ, যা শক্তিশালী একটি নেটওয়ার্ক গঠন করার সুযোগ করে দেবে।

যোগ্যতা

বাংলাদেশের নাগরিক হতে হবে।

স্নাতক ডিগ্রিসম্পন্ন ও আইইএলটিএস স্কোর থাকতে হবে।
সুইডেন

Advertisement

তিন হাজার কর্মঘণ্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফুলটাইম কাজ করলে যা প্রায় দেড় বছরের কাজের অভিজ্ঞতার সমতুল্য।

সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন হতে হবে প্রথম শ্রেণির।

এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে।
এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে।ছবি: সুইডিশ ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে নেওয়া
যে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করবেন তা অবশ্যই এসআই স্কলারশিপের জন্য যোগ্য হতে হবে।

২০২৩ সালের ৩০ মার্চের মধ্যে একটি স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে।

আগে সুইডিশ বিশ্ববিদ্যালয় বা কলেজের কোনো ডিগ্রি নেওয়া থাকলে আবেদন করার প্রয়োজন নেই।

প্রয়োজনীয় কাগজপত্র

সিভি (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)

লেটারস অব রেফারেন্স (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)

কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)

বৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি

মোটিভেশন লেটার

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের সুইডিশ ইনস্টিটিউটের ওয়েবসাইটের এই লিংক থেকে এসআই স্কলারশিপের বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর একই লিংক থেকে সিভি, লেটারস অব রেফারেন্স এবং কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্রের নির্ধারিত ফরম ডাউনলোড করতে হবে।

প্রথম ধাপে ২০২৩ সালের ১৬ জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে। আবেদন জমা হওয়ার পর আবেদনকারীকে আট সংখ্যাবিশিষ্ট একটি ব্যক্তিগত নম্বর দেওয়া হবে।

দ্বিতীয় ধাপে স্নাতকোত্তর প্রোগ্রামে জন্য নির্বাচিত হওয়ার পর বৃত্তির জন্য আবেদন করা যাবে। আগামী ১০ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় নথি জমা দিয়ে বৃত্তির আবেদন করতে হবে।

সূত্র: প্রথম আলো

দক্ষিণ কোরিয়ার নাগরিকদের বয়স কমল ১ বছর!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026
চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

July 21, 2026
SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

July 21, 2026

Latest News

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

SSC

২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড

এইচএসসি ও সমমানের পরীক্ষা

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa