Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news বিপিএলের মান উন্নয়নে কাজে লাগানো হবে প্রধান উপদেষ্টার অভিজ্ঞতা
Bangladesh breaking news জাতীয়

বিপিএলের মান উন্নয়নে কাজে লাগানো হবে প্রধান উপদেষ্টার অভিজ্ঞতা

By Tarek HasanOctober 13, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। এবারের আসরকে আরও উপভোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডের নিরিখে এগিয়ে নিয়ে যেতে প্রধান উপদেষ্টার সম্পৃক্ততার কথা জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রবিবার (১৩ অক্টোবর) শের-ই-বাংলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।

বিপিএলের মান উন্নয়নে কাজে লাগানো হবে প্রধান উপদেষ্টার অভিজ্ঞতা

Advertisement

আসিফ মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টা অলিম্পিকের মতো বৈশ্বিক একটি মেগা ইভেন্টের ডিজাইনে ইনপুট দেন। সবশেষ প্যারিস অলিম্পিকেও তার সম্পৃক্ততা ছিল। তাই বিপিএলের মতো একটা ইভেন্টে তার অভিজ্ঞতা কাজে না লাগাতে পারলে সেটি দুর্ভাগ্যজনক হবে। পরবর্তীতে বিপিএল আয়োজক কমিটি ও বিসিবির সাথে যৌথ এক মিটিংয়ে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয় বলেও জানান তিনি।

বিপিএলের মান আন্তর্জাতিক সমমানের পর্যায়ে আনতে প্রধান উপদেষ্টার দেয়া কিছু পরিকল্পনা প্রস্তাবনার কথাও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা।

স্টেডিয়ামগুলোর অবকাঠামোগত কিছু কাজ করা দরকার বলেও মনে করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। শের-ই-বাংলা স্টেডিয়ামসহ ঢাকার অদূরে ফতুল্লা স্টেডিয়ামের মাঠ, গ্যালারি, সাইটক্রিন, স্কোরবোর্ড আধুনিকায়নের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

সংবাদ সম্মেলনে অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশে ফেরা এবং তার বিপিএলে খেলার সম্ভাবনা নিয়েও কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। বলেন, দেশে আসতে সাকিবের আইনি কোনো বাধা নেই।

এসময় মিরপুর স্টেডিয়ামের দেয়ালে সাম্প্রতিক কিছু গ্রাফিতি যেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গিয়েছে সেগুলোর ব্যাপারেও মন্তব্য করেন তিনি।

বিলম্ব হলেও ফেসবুক পোস্টে নিজের অবস্থান জানিয়েছেন সাকিব। তবে দেশের মানুষের মনে আন্দোলনের সময় সাকিবের কর্মকাণ্ড নিয়ে যদি নেতিবাচক ধারণা এখনও থেকে থাকে, সেটি নিয়ন্ত্রণের অন্য কোন উপায় নেই বলেও জানান তিনি। তবে একজন ক্রিকেটার হিসেবে তার নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, একজন ক্রিকেটার তিনি খেলবেন, তিনি বাংলাদেশের নাগরিক। আসার ক্ষেত্রে তো কোনো বাধা আমি দেখি না।

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

এসময় বিসিবি সভাপতি বলেন, এর আগে দশবার বিপিএলের আয়োজন হলেও এখনও ফ্র্যাঞ্চাইজি নিয়ে জটিলতা কাটেনি। ভালো কিছু পরিকল্পনা আছে যেগুলোর সঠিক বাস্তবায়নে উপভোগ্য ও দারুণ একটি আসর আয়োজন করা সম্ভব।

উল্লেখ্য, সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার ড্রাফট। এবারের আসরে অংশ নেবে ৭টি দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

July 5, 2026
Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

July 5, 2026
সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

July 5, 2026

Latest News

মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

কমলাপুর স্টেশন

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

NBR

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জনগণের সাহস ও গৌরবের প্রতীক : প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৭১ যাত্রী

বোর্ডিং গেটে ৫ জন ধরার খবরে পালালেন ৭১ যাত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa