Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home শিক্ষা বিশ্ব বিখ্যাত অক্সফোর্ডে গবেষণার সুযোগ পেলেন বাংলাদেশের আতাউল
শিক্ষা

বিশ্ব বিখ্যাত অক্সফোর্ডে গবেষণার সুযোগ পেলেন বাংলাদেশের আতাউল

By Sibbir Osmanমে 8, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: পৃথিবীর সেরা বিদ্যাপীঠ যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণা (‘ডক্টর অফ ফিলোসফি (পিএইচডি)’-‘ডিপিল’) করার সুযোগ পেয়েছেন মোহাম্মদ আতাউল করিম নামে একজন বাংলাদেশি ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের অধীন ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি ল’(মেধাস্বত্ব আইন) নিয়ে গবেষণা করবেন।

স্বপ্নের ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পাওয়ার পর পরই সব প্রক্রিয়া শেষ করেছেন বলে জানিয়েছেন আতাউল করিম।

আতাউল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন গ্রামের মৃত মৌলভী আবদুল কাদেরের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে আতাউল করিম তার বাবা মায়ের তৃতীয় সন্তান।

তার বাবা ছিলেন একজন শিক্ষক। মা রোকেয়া বেগম একজন গৃহিণী। আতাউল একাধারে আইনজীবী, শিক্ষাবিদ এবং আইন গবেষক। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। ২০১৫-২০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সিনিয়র লেকচারার পদে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন তালিকাভুক্ত আইনজীবী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিক্ষকতা ও আইন পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি আতাউল পৃথিবীর বিভিন্ন দেশের আইন বিষয়ক বহু প্রতিষ্ঠানের গবেষক হিসেবে কাজ করেছেন। এর মধ্যে জার্মানির আইপিআর, এরিকসন, সুইজারল্যান্ডে জাতিসংঘের দ্য ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন অন্যতম।

Advertisement

আতাউল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে এলএলবি (সম্মান) এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি তুরস্কের আঙ্কারা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি -ল’(পেটেন্ট এবং ডিজাইন আইন) বিষয়ে এলএলএম এবং জার্মানির বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট থেকেও একই বিষয়ে এলএলএম ডিগ্রি অর্জন করেন। পৃথিবীর বহু বিখ্যাত আইন বিষয়ক জার্নালে তার অনেক মৌলিক গবেষণা প্রকাশিত হয়েছে। আইন বিষয়ে গবেষণায় অবদান রাখার জন্য ২০১৬ সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্বর্ণপদক পান।

আতাউল করিম গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, ছোটবেলা থেকেই আতাউল অত্যন্ত মেধাবী ছিলেন। গ্রামেই তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেম। পরে বাবার শিক্ষকতার চাকরির সুবাদে ঢাকায় গিয়ে নবম শ্রেণিতে ভর্তি হন। ২০০২ সালে তিনি মাধ্যমিক এবং ২০০৪ সালে তিনি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে তিনি ঢাবির আইন বিভাগে ভর্তি হন। ২০১২ সালে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে তিনি ঢাবি থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি অঙ্গনেও তিনি ছিলেন ঢাবির সুপরিচিত মুখ। ২০১৭ সালে বাংলাদেশ টেলিভিশেনে তার অংশগ্রহণে প্রচারিত নোয়াখাইল্লা ভাষার একটি বির্তক প্রতিযোগিতায় কোটি দর্শকের মন কেড়েছিল।

আতাউল করিম বলেন, ভবিষ্যতে আমি বাংলাদেশসহ সারা পৃথিবীতে ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি ‘ল’(বুদ্ধিবৃত্তিক সম্পত্তি) নিয়ে কাজ করতে চাই। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণা শেষে আমি সেই জ্ঞান বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে দিতে চাই। বিশ্ব বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণার সুযোগ পাওয়ায় আমি দেশবাসীর কাছে দোয়া চাই।

প্রসঙ্গত, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন প্রথম বাংলাদেশি হিসেবে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আইন বিষয়ে ডিপিল ডিগ্রি অর্জন করেছেন। বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রীসহ ৩০ জন ব্রিটিশ প্রধানমন্ত্রী অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

পুলিশে এসআই পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জুন 18, 2026
জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

জুন 18, 2026
প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা

ভুল তথ্য দেওয়ায় এমপিও প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা বন্ধ হচ্ছে

জুন 17, 2026
Latest News
এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা

ভুল তথ্য দেওয়ায় এমপিও প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা বন্ধ হচ্ছে

Sikkha Minister

কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী

কুবি শিক্ষার্থী

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় পড়ার সুযোগ, আবেদন শুরু

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষার ফল তারিখ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa