Advertisement

আড়াইহাজার (নারায়নগঞ্জ) প্রতিনিধি : নারায়নগঞ্জের আড়াইহাজারে একটি বাল্যবিবাহ বন্ধ করলেন প্রশাসন। উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিন পাড়া গ্রামের আব ুতালেবের মেয়ে তানজিলা (১৫) এর সাথে নরসিংদী জেলার মাধবদী থানার জসিমউদ্দিনের ছেলে রাসেল (২২) এর বিবাহ হওয়ার কথা ছিল।

ওই সময় থানার ওসি মোঃ নজরুল ইসলাম গোপনে সংবাদ পান দক্ষিনপাড়া গ্রামে একটি মেয়ের বাল্য বিবাহ হচ্ছে। পরে তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। এই খবরের ভিত্তিতে বরযাত্রী আসার আগেই ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেন বিয়ে বাড়িতে পৌছান। কনের বাড়িতে ম্যাজিস্ট্রেট এবং পুলিশের উপস্থিতির কথা বরপক্ষ জানতে পেরে রাস্তা থেকে বরযাত্রী ফেরত চলে যায়। পরে ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জল হোসেন কনের বাবা মেয়েকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google