শিক্ষা ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন। ‘টঙ্গারওয়া স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ জুন ২০২৩। তবে বছরে তিনবার আবেদন করা যায়। ১ জুন, ১ সেপ্টেম্বর এবং ৩০ নভেম্বর পর্যন্ত।

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন সেই দেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। আইন, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের জন্য এই ইউনিভার্সিটির খ্যাতি রয়েছে। রিসার্চের জন্য এই ইউনিভার্সিটির খ্যাতি রয়েছে। ১২৫ বছরের পুরনো এই বিশ্ববিদ্যালয়ের মোট ৩টি ক্যাম্পাস রয়েছে।

Advertisement

যেসব ফ্যাকাল্টি আছে:
* ফ্যাকাল্টি অব হেলথ
* ফ্যাকাল্টি অব সায়েন্স
* ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং
* ফ্যাকাল্টি অব এডুকেশন
* ফ্যাকাল্টি অব ল
* ফ্যাকাল্টি অব আর্কিটেকচার
* ফ্যাকাল্টি অব বিজনেস
* ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স
* ফ্যাকাল্টি অব গ্র্যাজুয়েট রিসার্চ

সুযোগ-সুবিধাঃ
* যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* টিউশন ফি মওকুফ করা হবে।
* স্নাতকের জন্য ১০ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হয়।
* মাস্টার্সের জন্য ৫ হাজার নিউজিল্যান্ড ডলার দেওয়া হয়।
* আবাসন-সুবিধাসহ বিভিন্ন অনুদান প্রদান করা হবে।
* আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে।

আবেদন যোগ্যতা:
* আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
* নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা এ বৃত্তির যোগ্য নয়।
* বৃত্তির জন্য আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের যেকোন প্রোগ্রামে ভর্তি নিতে হবে।
* একাডেমিকে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি ভাষার দক্ষতা কোর্স সম্পন্ন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.wgtn.ac.nz/scholarships/current/tongarewa-scholarship

অফিস সহকারী হয়েও যেভাবে বিশ্ববিদ্যালয়ের সনদ পেলেন মোবারক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.