নতুন এক বিরল মেডিকেল ঘটনা যুক্তরাজ্যে আলোচনায় এসেছে। সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের দেহ ব্যবচ্ছেদের সময় গবেষকরা তার শরীরে এক নয়, তিনটি পুরুষাঙ্গ থাকার কথা জানিয়েছে। বিষয়টি বিজ্ঞানী ও চিকিৎসা বিশেষজ্ঞদের কাছে খুবই বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃদ্ধের দেহে

Advertisement

বার্মিংহামের এজবাস্টনে অবস্থিত ‘বার্মিংহাম মেডিকেল স্কুল’-এর গবেষকরা ৭৯ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ পরীক্ষার সময় দেখেছেন যে, তার একাধিক লিঙ্গ ছিল যা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিরল এক ঘটনা। গবেষকরা বলছেন, জন্মগতভাবে অতিরিক্ত লিঙ্গ থাকা বিরল এবং এটি প্রতি ৫০–৬০ লাখ মানুষের মধ্যে এক জনের ক্ষেত্রে দেখা যায়।

গবেষকরা জানিয়েছে, অতিরিক্ত দুটি লিঙ্গ অণ্ডকোষের ভেতরে লুকানো ছিল। তাই সম্ভবত বৃদ্ধ নিজেও এ বিষয়ে অবগত ছিলেন না। দেহের বাইরের দিকে অতিরিক্ত লিঙ্গ থাকলে সাধারণত মেরুদণ্ড, কিডনি বা হৃৎপিণ্ডের মতো অন্যান্য অঙ্গের জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। কিন্তু ভেতরে থাকা লিঙ্গ সাধারণত কোনো লক্ষণ প্রকাশ করে না।

মহিলাদের সাথে জন্মগত অসুবিধার মতোই, পুরুষাঙ্গের বিকাশ জেনেটিক এবং হরমোনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। গবেষকদের মতে, এই বৃদ্ধের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় জেনিটাল টিউবারকল তিন ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। মূত্রনালী প্রথমে দ্বিতীয় লিঙ্গে গঠিত হলেও পরে প্রধান লিঙ্গে প্রবাহিত হয়েছে। তৃতীয় লিঙ্গটি ছিল সেই বিভক্ত জেনিটাল টিউবারকলের অবশিষ্টাংশ।

আরও পড়ুনঃ

রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?

গবেষকরা আরও বলছেন, যদিও অতিরিক্ত লিঙ্গ কখনো কখনো যৌন মিলনের সময় কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে, অধিকাংশ ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেয় না। এই ধরনের বিরল শারীরিক বৈচিত্র্য সনাক্ত ও বোঝার জন্য উন্নত শ্রেণিবিন্যাস পদ্ধতি প্রয়োজন।

এই গবেষণার ফলাফল ২০২৪ সালের অক্টোবর মাসে ‘জার্নাল অব মেডিকেল কেইস রিপোর্টস’-এ প্রকাশিত হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.