Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home ট্র্যাভেল বৃষ্টিবিলাসে যেতে পারেন এই ৪ রিসোর্টে
ট্র্যাভেল

বৃষ্টিবিলাসে যেতে পারেন এই ৪ রিসোর্টে

By Yousuf Parvezসেপ্টেম্বর 28, 20243 Mins Read

একটু নির্জনতা আর প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় হতে পারে হ্যাপি হরমোন রিলিজের একটি উপায়; তাই বৃষ্টিবিলাস কিংবা একান্তে অবকাশযাপনের জন্য যেতে পারেন এই দারুন পাঁচটি রিসোর্টে। দেওয়া হলো এদের বিস্তারিত।

ভাওয়াল রিসোর্ট
Advertisement

ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা

যাঁদের হাতে সময় কম; কিন্তু শান্ত কোনো জায়গা খুঁজছেন, তাঁদের জন্য ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা দারুণ জায়গা হতে পারে। নান্দনিক ভাওয়াল রিসোর্ট ভ্রমণপ্রেমীদের মধ্যে বেশ পছন্দের অবস্থানে রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত গাজীপুরের বাড়ৈপাড়ার মির্জাপুর ইউনিয়নের নলজানী গ্রামে ৩৫ একর জমির ওপর নান্দনিক এই রিসোর্ট অবস্থিত।

সবুজে পরিবেষ্টিত ভাওয়াল রিসোর্টে যেমন খুঁজে পাওয়া যাবে মনের প্রশান্তি, তেমনি পাওয়া যাবে জীবনকে একটু উপভোগ করার সুযোগ। ভাওয়াল রিসোর্টের চেক ইন টাইম বেলা ২টা এবং চেক আউট টাইম দুপুর ১২টা।

রিসোর্টে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এসে যাবে ওয়েলকাম ড্রিংকস। মোট ৬১টি ভিলা রয়েছে রিসোর্টে, যেগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক বেডরুম ভিলা, এক বেডরুম স্যুইট, দুই বেডরুম সু৵ইট। প্রতিটি ভিলার রুমই শীতাতপনিয়ন্ত্রিত এবং সঙ্গে রয়েছে এলসিডি টিভি। পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী বেছে নিন আপনার থাকার ভিলা বা রুম।

শ্রীমঙ্গল টি রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল মিউজিয়াম

শ্রীমঙ্গল শহর থেকে খানিকটা দূরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের কাছে এর অবস্থান। ব্রিটিশ নির্মাণশৈলীতে তৈরি শত বছরের পুরোনো বাংলো আর চা–বাগানের ভেতরের রাস্তা আপনাকে মুগ্ধ করবে। ২৫ একরের বেশি সবুজ পাহাড়ের মধ্যবর্তী এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে এর অবস্থান। মূলত এক ব্রিটিশ কনসালট্যান্ট এটি নির্মাণ করেন। এর মধ্যে রয়েছে পার্ক, সুইমিং পুল, লন টেনিস, টেবিল টেনিস ও ব্যাডমিন্টনের ব্যবস্থা, চায়ের জাদুঘর, মাধবপুর লেক, খাসিয়া পল্লি, চা–বাগান, মণিপুরি গ্রাম, নীলকণ্ঠ চায়ের কেবিন। নির্জনে কাটাবার জন্য দারুণ জায়গা। চা–বাগানের বৃষ্টি, ঝিঁঝি পোকার শব্দ, চায়ের সোঁদা গন্ধ, পেছনে বাজছে ধ্রুপদি কোনো ছন্দ আর হাতে কোনো রহস্যকাহিনির বই, আর কী চাই!

তীরে নীড়ে, কক্সবাজার

কক্সবাজার মেরিন ড্রাইভ রাস্তায় ইনানি সৈকতের আগে প্যাঁচার দ্বীপের এই রিসোর্ট এককথায় সমুদ্রবিলাসের জন্য এক দারুণ গন্তব্য। প্রকৃতির সব উপাদান দিয়ে সাজানো এই রিসোর্ট। রয়েছে নিজস্ব একটুকরা সৈকত, বালিয়াড়ি পেরিয়ে নির্জন সমুদ্রসৈকতে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা যায়। সে সময় যদি আকাশে থাকে মেঘ আর সমুদ্রের গর্জন, তবে কেমন হবে সেই পরিবেশ তা কল্পনা করতে পারেন। এখানে আছে দোলনা, ট্রি–হাউস। আছে চাঁদনৌকায় ভ্রমণ ও নৌকায় ভেসে ভেসে খাওয়া, কায়াকিংসহ নান্দনিক সব ভ্রমণের আয়োজন।

পিয়ালি ইকো রিসোর্ট অ্যান্ড কালচার সেন্টার

সুন্দরবনের এই ইকো রিসোর্ট যে আপনাকে মুগ্ধ করবে, তাতে কোনো সন্দেহ নেই। সুন্দরবনের গভীরের বুনো ঘাসের গন্ধে ভরা, নাম না জানা পোকার ডাকে মুখর এই জায়গার নির্মাণশৈলীতে ব্যবহার করা হয়েছে সুন্দরবনের গাছ। এখানে সুন্দরবনের গোলপাতায় পরিবেশন করা হয় স্থানীয় মানুষদের ঐতিহ্যবাহী খাবার। আগত অতিথিদের জন্য আছে খোলা ডেক ও রেস্তোরাঁ, যেখানে অনায়াসে উপভোগ করতে পারবেন একান্ত অবকাশ। বর্ষণমুখর একটি সন্ধ্যা কিংবা বৃষ্টির ঝুম ঝুম শব্দের সঙ্গে মাঝরাত পর্যন্ত চলতে পারে গান বা আড্ডা, যদি পেয়ে যান সেই সুযোগ। নৌকায় সুন্দরবন ভ্রমণের ব্যবস্থাও আছে। দেখা মিলবে সুন্দরবনের বিভিন্ন প্রাণীর।

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Yousuf Parvez
  • Facebook
  • X (Twitter)

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.

Related Posts
ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

এপ্রিল 15, 2026
Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

এপ্রিল 8, 2026
China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

ফেব্রুয়ারি 19, 2026
Latest News
ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

Visa

কাগজপত্র ঠিক থাকলেও ভিসা রিজেক্ট কেন, দায় কার?

বিদেশযাত্রার স্বপ্ন

বৈধ ভিসা থাকলেও যেসব কারণে ভেঙে যেতে পারে বিদেশযাত্রার স্বপ্ন

ভারতীয়দের পর্যটক ভিসা

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কত টাকা লাগবে

পাসপোর্ট

শুধু পাসপোর্ট থাকলেই বিশ্বের যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভারতের বদলে বিকল্প পর্যটনে ঝুঁকছেন বাংলাদেশি ভ্রমণ পিপাসুরা

রাখাইন কুইজিন

কক্সবাজারে ভোজন রসিকদের স্বর্গ: পেঁয়াজু থেকে রাখাইন কুইজিন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa