বেরোবি প্রতিনিধি : জুলাই শহিদ আবু সাঈদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চার দিনব্যাপী শহিদ আবু সাঈদ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। দেশে চলমান জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী বইমেলা দুপুর ২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত চলমান রাখার কথা জানিয়েছে আয়োজক কমিটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ সাশ্রয়ীর জন্য বইমেলার প্রথম দুইদিন স্টলগুলোতে বৈদ্যুতিক বাতির কোনো ব্যবস্থা না রাখলেও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৪ ও ১৫ এপ্রিল বাতির ব্যবস্থা করেন৷ শেষ দিনে দেখা যায় স্টলগুলোতে বৈদ্যুতিক বাতি দুপুর থেকে জ্বলছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
ক্ষোভ প্রকাশ করে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী সামিউল বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বইমেলার প্রথম দুইদিন স্টলগুলোতে কোনো আলোর ব্যবস্থা না করলেও আমাদের দাবির প্রেক্ষিতে পহেলা বৈশাখের দিন ব্যবস্থা করেন৷ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনের বেলায় আলোর প্রয়োজন না থাকলেও বাতিগুলো চলছে। এখন বাতিগুলো না জ্বালায়ে রেখে এটা রাতে বইমেলার সময় বৃদ্ধি করে তখন জ্বালে আমাদের স্টলগুলোর জন্য ভালো হতো বেশি বই বিক্রি করতে পারতাম৷ এটা কোন ধরনের বিদ্যুৎ সাশ্রয়ী আমার বুঝে আসে না৷
শিক্ষার্থী সামিরা হক হিরা বলেন, এবারের বইলেমায় সময় বেশি না হওয়ায় আমাদের যে খরচ হয়েছে সেটা তুলতে পারছি না৷ প্রশাসন রাতে সময় বৈদ্যুতিক বাতি ব্যবস্থা করে সময় বাড়িয়ে দিলে আমরা যারা স্টল দিয়েছি তাদের জন্য ভালো। কিন্তু সময় তো বাড়ায়নি বরং দিনের বেলায় আলো জ্বলছে এটাতে বিদ্যুৎ অবচয় হচ্ছে সাশ্রয়ী বলা যায় না৷
আরও পড়ুনঃ তেল রপ্তানি ছাড়াই দুই মাস চলতে পারবে ইরান
বইমেলার আহ্বায়ক ড.মনিরুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী জ্বালানি সাশ্রয়ে আমরা এবারের বইমেলার সময় কমিয়ে এনেছি। দিনের বেলায় আলো জ্বলার কারণ হলো আমাদের আজকে সমাপনী অনুষ্ঠানে বেশ কয়েকজন সম্মানিত অথিতি উপস্থিত ছিলেন। যার জন্য ফ্যান চলাতে হচ্ছে। ফ্যান আর বাতিগুলো একসাথে সংযোগ থাকায় বাতি দিনের বেলায় জ্বালাতে হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


