Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news ব্যালটের মাধ্যমে মানুষ জুলুমের জবাব দেবে : সারজিস
Bangladesh breaking news রাজনীতি

ব্যালটের মাধ্যমে মানুষ জুলুমের জবাব দেবে : সারজিস

By Tarek Hasanজানুয়ারি 26, 2026Updated:জানুয়ারি 26, 20262 Mins Read

দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দিন আর নেই বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনে ১১ দলের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম। তিনি বলেন, ‘বিপ্লবী প্রজন্ম ঘুমিয়ে নেই। প্রয়োজন হলেই তারা মাঠে নামবে। সব জুলুমের জবাব এবার ব্যালটের মাধ্যমে দেবে।’

সারজিস আলম

Advertisement

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের তুলারডাঙ্গা এলাকায় প্রচারণা সভায় এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনা ভারতে বসে সিদ্ধান্ত নেবে ওই দিন এখন আর নাই। দেশের বাইরে বসে অন্য কোনো দেশ বা এজেন্ট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে সেই দিন আর নাই। বাইরে থেকে এমন অনেক কিছু বলা যায়।

সাহস থাকলে বাংলাদেশে এ দেশে আসুক। দেশের মানুষ তাদের দেখিয়ে দেবে তাদের কী অবস্থান। প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় রাজনীতিবিদদের ক্ষমতার অপব্যবহার যদি আমরা বন্ধ করতে পারি এবং প্রত্যেক জায়গায় জনগণের সঙ্গে ইনসাফ করতে পারি তাহলে আমরা এই বাংলাদেশকে মুক্ত করতে পারব ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘মানুষের মধ্যে ব্যাপক সাড়া এ কারণে আমরা যে ১১টি দল অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জুলুম করেনি, চাঁদাবাজি করেনি, মানুষকে মিথ্যে মামলা দেয়নি।

হয়তো উপকার করার চেষ্টা করেছে কিন্তু ক্ষতি করেনি। এই জায়গা থেকে মানুষ আশান্বিত হচ্ছে। তারা বলছে ভোটের দিন ব্যালটের বিপ্লব দেখতে পাবেন এবং তারা সব জুলুমের উত্তর এবার ব্যালটের মাধ্যমে দেবে। আমরা যদি স্বচ্ছ ভোট নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ শুধু পঞ্চগড়-১ আসন নয় সারা বাংলাদেশে ১১ দল ঐক্যবদ্ধভাবে এবার সরকার গঠন করবে।’

সারজিস বলেন, ‘পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী যদি বলে থাকে প্রশাসন আমাদের সহযোগিতা করছে তাহলে তারা নিজের দোষ ঢাকার জন্য মিথ্যে ব্লেম দিচ্ছে।

আরও পড়ুনঃ

মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

তারা কোন নিয়ম মানছে না। প্রশাসনকে তোয়াক্কা করছে না। আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা যদি সব রাজনৈতিক দলের সঙ্গে আপনাদের ওই গার্ডস দেখাইতে না পারেন, নিয়ম নীতি না মানাইতে পারেন তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দিন। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুন্দর সম্পর্ক চাই। তবে আমরা দেখছি বিএনপি স্থানীয় পর্যায়ের নেতারা মানুষকে হুমকি দিচ্ছে। সনাতন ধর্মালম্বীদের হুমকি ধামকি দিচ্ছে। তারা এই আচরণ করতে পারে তারা এরই মধ্যে স্বৈরাচারের আচরণ প্রকাশ করা শুরু করেছে। আমরা বলতে চাই যত দ্রুত যাদের পাখনা গজায় তত দ্রুত তাদের পাখনা ভেঙে যায়। আমরা আহ্বান করব সবাই মিলে মানুষের কাছে যাই, মানুষের কাছে ভোট চাই, মানুষ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে। আপনারা এই কাজগুলো করলে ভোট বাড়বে না কমবে। মানুষ এবার ইনসাফের পক্ষে থাকবে। জুলুমের বিরুদ্ধে থাকবে।’

ছবি ও সূত্র: কালের কণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস

জুন 13, 2026
ভারতীয় বিমান

আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত

জুন 13, 2026
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

জুন 13, 2026
Latest News
অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস

ভারতীয় বিমান

আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

তিতাস

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি

সরকারি নিবন্ধন লাভ করলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’

ব্রাজিল ভক্ত

প্রিয় দলের জন্য পুরো বাড়ি রাঙালেন ব্রাজিল ভক্ত

ঝড়ের পূর্বাভাস

সন্ধ্যার মধ্যে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস

Hasnat

হাজিরা দিতে গিয়ে কারাগারে হাসনাত

ক্রিকেটার নাঈম

ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার

জাইমা রহমান

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa