Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ
ক্যাম্পাস শিক্ষা

ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ

By ABM MannanMarch 13, 20232 Mins Read

প্রফেসর মাহফুজুল আজিজ

Advertisement
জুমবাংলা ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে সম্প্রতি যোগদান করেছেন প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, সেই সাথে তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলরের দায়িত্বও পালন করছেন। গবেষণা, শিক্ষকতা, কারিকুলাম ডিজাইন, কমিউনিটি এনগেজমেন্ট এবং একাডেমিক লিডারশিপে ৩৮ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তার।

প্রফেসর মাহফুজুল আজিজের ব্যাপক অভিজ্ঞতা ও জ্ঞান ব্র্যাক ইউনিভার্সিটির লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্র্যাক ইউনিভার্সিটিতে যোগদানের আগে তিনি ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ছিলেন। তিনি সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান এবং ভারপ্রাপ্ত ডিনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

১৯৯৯ সালে ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ায় যোগদানের আগে, প্রফেসর মাহফুজুল আজিজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একটি নেটওয়ার্কড মাল্টি অপারেটিং সিস্টেম কম্পিউটার এইডেড ডিজাইন ল্যাব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন, যা বাংলাদেশে প্রথম। অস্ট্রেলিয়ার জাতীয় শিক্ষা পুরস্কার কমিটির একজন সদস্য হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিনে ভিজিটিং স্কলার, ২০০৬ সালে ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাপ্লায়েড সায়েন্সে ইনভাইটেড প্রফেসর এবং ২০১৭ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর আজিজ। তিনি আইইইই এর একজন জ্যেষ্ঠ সদস্য এবং ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়ার একজন সদস্য।

প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ কেন্ট থেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে গ্র্যাজুয়েট সার্টিফিকেট ইন হায়ার এডুকেশন অর্জন করেন।

স্নাতক ডিগ্রি শেষে ১৯৮৫-৮৬ সালে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন সেখানে তিনি বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য বাংলাদেশে সিঙ্গেল বোর্ড কম্পিউটার্স এবং এমবেডেড সিস্টেমের প্রথম ব্যাচের উন্নয়নে নেতৃত্ব দেন। তিনি ১৮০টিরও অধিক গবেষণা প্রবন্ধের রচয়িতা। ডিজিটাল সিস্টেমস অ্যান্ড এমবেডেড প্রসেসর্স, মাইক্রোচিপ ডিজাইন, লো পাওয়ার ওয়্যারলেস সেন্সরস, বায়োমেডিক্যাল ইন্সট্রুমেন্টেশন এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নির্ভর নবায়নযোগ্য শক্তি ক্ষেত্রে নানা গবেষণা করেছেন তিনি।

প্রফেসর আজিজ উচ্চ শিক্ষায় নেতৃত্ব প্রদান এবং তার আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিত্তাকর্ষক শিক্ষা পদ্ধতির জন্য ব্যাপক সমাদৃত। তিনি ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি টিচার অফ দ্যা ইয়ার হিসেবে প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড লাভ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    book

    ৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

    June 22, 2026
    Primary Exam

    প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

    June 22, 2026
    Sikkha

    আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

    June 22, 2026

    Latest News

    book

    ৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

    Primary Exam

    প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

    Sikkha

    আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

    যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

    উপবৃত্তি

    উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

    এসএসসি পরীক্ষার ফলাফল

    এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

    জরুরি নির্দেশনা

    শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

    প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা

    ভুল তথ্য দেওয়ায় এমপিও প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা বন্ধ হচ্ছে

    Sikkha Minister

    কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী

    কুবি শিক্ষার্থী

    কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় পড়ার সুযোগ, আবেদন শুরু

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa