ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার চুমুরদী ইউনিয়নের আউড়ামাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আউড়ামাঠ এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে বাসটির জোরালো সংঘর্ষ হলে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ সদস্যরা।
ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার আবু জাফর জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪ থেকে ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ট্রাক ও বাসের চালক বা সহকারীদের বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


