Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home শিক্ষা ভিপি নুরের ওপর হামলা
শিক্ষা

ভিপি নুরের ওপর হামলা

By Shamim RezaDec 17, 2019, 5:36 PM Asia/DhakaUpdated:Dec 17, 2019, 5:36 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement


জুমবাংলা ডেস্ক : ভারতের বিতর্কিত ও সাম্প্রদায়িক বিভেদের নাগরিকত্ব বিল এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে রাজু ভাস্কর্য চত্বরে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশের ডাক দিয়েছিলেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।

কিন্তু হামলা চালিয়ে সেই সমাবেশ পণ্ড করে দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। সম্প্রতি একাত্তরে মানবতাবরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে শহীদ বলায় দৈনিক সংগ্রাম পত্রিকায় যে হামলা হয়েছিলো তাও করেছিলো এই মুক্তিযুদ্ধ মঞ্চ। তবে এতে নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরাও হামলায় যোগ দেন।

ভারতের মুসলিম বিদ্বেষী নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশটির বিভিন্ন প্রান্তের সরকারি-বেসরকারি শত শত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিক্ষোভ শুরু হয়েছে গতকাল থেকে।

সমালোচকরা বলেছেন, ক্ষমতাসীন হিন্দুত্ববাদী সরকার ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত ভারতে বিভাজন তৈরি করতে এই নতুন নাগরিকত্ব আইন নিয়ে এসেছে।

নতুন নাগরিকত্ব আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যেসব অমুসলিম শরণার্থী ভারতে গেছেন; তারা দেশটির নাগরিকত্ব পাবেন। সমালোচকরা বলছেন, এই আইনে মুসলিম শরণার্থীদের ব্যাপারে একই ধরনের বিধান রাখা হয়নি; যা ভারত রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার ভিত্তিকে দুর্বল করে দিয়েছে।

গত ১১ ডিসেম্বর, বুধবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। পরদিন রাষ্ট্রপতি এই বিলে স্বাক্ষর করলে সেটি আইনে পরিণত হয়। বিলটি আইনে পরিণত হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ করছেন দেশটির হাজার হাজার মানুষ। তবে বিক্ষোভের তীব্র দাবানল দেখা গেছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গসহ আরও বেশ কিছু রাজ্যে। আসামে বিক্ষোভের সময় পুলিশের গুলি ও লাঠিপেটায় অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে।

এই আইনের বিরুদ্ধে গতকাল সোমবার পশ্চিমবঙ্গে বিক্ষোভ করছে রাজ্যের হাজার হাজার মানুষ। এই আইনের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে জনতার সঙ্গে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যের বাসন্দিাদের বিক্ষোভ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। যদিও রোববার সহিংসতার আশঙ্কায় পশ্চিমবঙ্গের ছয়টি জেলায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।

সোমবার মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ও টাটা ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্সেস ক্যাম্পাসে রাতভর বিক্ষোভ হয়েছে। সকালের দিকে এসব ক্যাম্পাসের শিক্ষার্থীদের পাশাপাশি বম্বে ইউনিভার্সিটি ও দক্ষিণাঞ্চল বেঙ্গালুরুর কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

রবিবার নয়াদিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর আইন-শৃঙ্খলাবাহিনীর বেধড়ক লাঠিপেটার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে দেশটির শিক্ষার্থীরা।

বিক্ষোভের সময় নিরাপত্তাবাহিনীর সদস্যরা জামিয়া মিল্লিয়া ক্যাম্পাসের ভেতরে ঢুকে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে কমপক্ষে ১০০ শিক্ষার্থী আহত হয়েছেন। একই ধরনের সংঘর্ষ হয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সূত্র : কালেরকণ্ঠ

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Brithi

সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

May 22, 2026, 3:21 PM Asia/Dhaka
জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

May 22, 2026, 9:35 AM Asia/Dhaka
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

May 21, 2026, 9:50 PM Asia/Dhaka
Latest News
Brithi

সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

বিকাশ-এর উদ্যোগে আধুনিকায়ন করা হলো সেন্ট যোসেফ স্কুলের লাইব্রেরি

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

শিক্ষাপ্রতিষ্ঠান

দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

উপ-উপাচার্য

রাবির নতুন দুই উপ-উপাচার্য হলেন ড. মামুনুর রশীদ ও ড. আব্দুল আলিম

জবি শিক্ষার্থী

জবি শিক্ষার্থীদের বাড়ি যেতে বাস দিল প্রশাসন

বেরোবি

গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

চবি ছাত্রদল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp