Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস ভিসির পদত্যাগ, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উল্লাস
ক্যাম্পাস

ভিসির পদত্যাগ, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উল্লাস

By Saiful IslamSeptember 30, 20192 Mins Read

vc-out-3-20190930204947

Advertisement
জুমবাংলা ডেস্ক : নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিন।

সোমবার শিক্ষার্থীদের আন্দোলনের ১২তম দিনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নাসির। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন ভিসি নাসির। পরে তার পদত্যাগপত্র শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে হস্তান্তর করেন অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান।

ভিসির পদত্যাগের খবর বিকেলে ক্যাম্পাসে এসে পৌঁছালে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। রঙের ছড়াছড়িতে মেতে উঠে শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগকে যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলনের চূড়ান্ত বিজয় বলে মনে করছেন তারা।

একই সঙ্গে ক্যাম্পাসের জয় বাংলা চত্বরে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) ধন্যবাদ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণিত বিভাগের শিক্ষার্থী আল গালিব।

লিখিত বক্তব্যে আল গালিব বলেন, ভিসি নাসির উদ্দিনকে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে ইউজিসির পাঁচ সদস্যের তদন্ত কমিটি। আশা করছি ভিসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষার্থীরা জানান, ভিসির অনিয়ম, অদক্ষতা ও অদূরদর্শিতার প্রমাণ পেয়েছে ইউজিসির পাঁচ সদস্যের তদন্ত কমিটি। এজন্য ভিসি নাসির উদ্দিনকে প্রত্যাহারের সুপারিশ করে তদন্ত কমিটি। সে আলোকে ভিসি পদত্যাগ করেছেন।

এর আগে রোববার রাত সোয়া ৯টার দিকে পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাসভবন ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন ভিসি নাসির উদ্দিন।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ২৪ সেপ্টেম্বর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

শিক্ষার্থীদের ভাষ্য, ভিসি নাসির উদ্দীন দুর্নীতি, অনিয়ম, স্বৈরাচারী আচরণের মাধ্যমে জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়কে ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত করার যে ষড়যন্ত্র করেছেন ইউজিসির তদন্তে তা বেরিয়ে আসে। এসব কিছুর বিরুদ্ধে প্রতিবাদই ছিল শিক্ষার্থীদের ন্যায্য, যৌক্তিক ও প্রাণের দাবি। ভিসির পদত্যাগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে।

১৮ সেপ্টেম্বর দুর্নীতি ও স্বৈরাচারী আচরণে অভিযোগে ভিসির অপসারণসহ ১৪ দফা দাবিতে মাঠে নামে শিক্ষার্থীরা। ভিসির নির্দেশে ২১ সেপ্টেম্বর তার বাহিনী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন।

গত ২৫ সেপ্টেম্বর বিকেলে ইউজিসির তদন্ত দল বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায়। সেই সঙ্গে তদন্তকাজ শুরু করে তারা। ২৬ সেপ্টেম্বর বিকেলে তদন্ত শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তদন্ত দল।

২৯ সেপ্টেম্বর ভিসির প্রত্যাহারের সুপারিশসহ ইউজিসির চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত দল। আন্দোলনের ১২তম দিনে ভিসি নাসির উদ্দিনকে শিক্ষা মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। সেখানে পদত্যাগপত্র জমা দেন ভিসি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

June 23, 2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

June 23, 2026
কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

June 23, 2026

Latest News

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

বেরোবি

গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

চবি ছাত্রদল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa