Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ভোলার ৪ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন
বিভাগীয় সংবাদ

ভোলার ৪ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 4, 2019Updated:ডিসেম্বর 4, 20193 Mins Read

ভোলা

Advertisement

জুমবাংলা ডেস্ক: ভোলা জেলায় ৬০৮ কোটি টাকা ব্যয়ে ৪টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। সদর উপজেলা, দৌলতখান, বোরহানউদ্দিন ও তজুমোদ্দিন উপজেলায় ১ লাখ ৬৫ হাজার ২৫৭ জন গ্রাহক শতভাগ বিদ্যুতায়নের সুফল ভোগ করছে। এর মধ্যে দৌলতখান ও তজুমোদ্দিন উপজেলার শতভাগ বিদ্যূতায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ নভেম্বর ২০১৮ তারিখ উদ্বোধন করেছেন। অন্য দুটি উপজেলাও উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

এছাড়া আগামী বছরের এপ্রিলের মধ্যে চরফ্যাসন ও লালমোহন উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হবে। আর ২০২০ সালের মধ্যে পুরো জেলায় প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। আর এতে করে আনন্দ প্রকাশ করেছে স্থানীয়রা।

পল্লী বিদু্যূৎ সমিতি’র সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) মিজানুর রহমান বাসস’কে জানান, শতভাগ বিদ্যুৎ সুবিধা ভোগ করা ৪টি উপজেলার মধ্যে দৌলতখান উপজেলায় ১১০ কোটি টাকা ব্যয়ে ৭২৪ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে। যার সুফল ভোগ করছে উপজেলার ৩৮ হাজার ৪৪৯ জন গ্রাহক। উপজেলা সদরে ২০৮ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৩৯৩ কিলোমিটার লাইন স্থাপনের মাধ্যমে ৬৪ হাজার ৩৭ টি মিটার স্থাপন হয়েছে। সদরে চলতি বছরের জুলাই মাসে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে।

মিজানুর রহমান আরো জানান, একইভাবে তজুমোদ্দিন উপজেলায় ২৩ হাজার ৩৯ জন গ্রাহকের মাঝে ১০৪ কোটি টাকা ব্যয়ে ৬৯৬ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন সম্পন্ন হয়েছে। এছাড়া বোরহানউদ্দিনে ১৮৬ কোটি টাকা ব্যয়ে ১১’শ ২২ কিলোমিটার লাইন স্থাপন করা হয়েছে। যার সুফল পাচ্ছে উপজেলার ৩৯ হাজার ৭৩২টি পরিবার।

পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবুল বাশার আযাদ বাসস’কে বলেন, জেলায় গ্রীড লাইনের আওতায় শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রম এতিমধ্যে ৯২ ভাগ সম্পন্ন হয়েছে। বিশেষ করে শতভাগ বিদু্যূতায়ন সম্পন্ন ৪টি উপজেলায় মানুষের জীবন মানে পরিবর্তন এসেছে। প্রত্যন্ত এলাকার অধিকাংশ ঘরে আজ বিদ্যুতর আলোয় আলোকিত হচ্ছে। ফলে গ্রাম ও শহরের পার্থক্য কমে আসছে। গ্রামে বসেই মানুষ বিদ্যুূতের সাহায্যে আধুনিক প্রযুক্তির সুবিধা ভোগ করছে।

তিনি আরো বলেন, গ্রীড লাইনের বাইরে জেলায় জনবসতিপূর্ণ ৮টি বিচ্ছিন্ন চর সনাক্ত করা হয়েছে। ২০২০ সালের মধ্যে সাবমেরিন ক্যবলের মাধ্যমে এসব চরে বিদু্যূতায়ন সম্মন্ন করা হবে। ইতোমধ্যে চর কুকরী-মুকরীতে বিদু্যূতায়ন কাজের টেন্ডার পক্রিয়া সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে সবগুলোতে কাজ শুরু হবে বলে জানান তিনি।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, জেলার শতভাগ বিদ্যুৎ সুবিধা ভোগ করা ৪টি উপজেলা ছাড়াও লালমোহন ও চরফ্যসন উপজেলায় শতভাগ বিদু্যূতায়নের কাজ এগিয়ে চলছে। এর মধ্যে লালমোহনে ১৬’শ ২৪ কিলোমিটার লাইন প্রয়োজন। স্থাপন হয়েছে ১৩’শ ৫৬ কিলোমিটার। আর ব্যয় হয়েছে ১৭৫ কোটি টাকা। একইসাথে চরফ্যাসনে ২৬’শ ৬৭ কিলোমিটার লাইনের বিপরীতে ১৯’শ ৫৮ কিলোমিটার লাইন স্থাপন হয়েছে। এ উপজেলায় শতভাগ বিদ্যুতের জন্য ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি টাকা।

সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ১৬ নং দক্ষিণ চর ভেদুরিয়া এম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই মনে করেন, সরকারের প্রত্যন্ত এলাকায় ব্যাপক বিদ্যুূতায়নের ফলে লেখা-পড়ার মান অনেক বৃদ্ধি পেয়েছে। একসময় কেরোসিন কিনে কুপি বা হ্যারিকেন জ্বালিয়ে শিক্ষার্থীদের পড়া-লেখা করতে হতো। যা অনেকের পক্ষেই সম্ভব হতোনা।

চর-চন্দ্র প্রসাদ গ্রামের শরিফ খা বাজারের ক্ষুদ্র বিক্রেতা ফয়েজ হোসেন ও বারেক আলী বলেন, বিগত দিনে তাদের এখানে বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পর পরই বাজারের বেচা-কেনা শেষ হয়ে যেত। গত কয়েক বছরে এলাকায় বিদ্যুৎ লাইন আসাতে অনেক রাত পর্যন্ত হাটের কার্যক্রম চলে। ফলে তাদের আয় রোজগারও বৃদ্ধি পেয়েছে। সূত্র:বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

জুন 19, 2026
বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

জুন 19, 2026
শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

জুন 18, 2026
Latest News
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

শিশু

গাইবান্ধার বাঙালি নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Shibaloy

সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa