Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭
ঢাকা

মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

By Saiful IslamMay 1, 20202 Mins Read

মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া পূর্বপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ও স্থানীয় প্রভাব বিস্তার এবং মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজন আহত হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইকুরিয়া পূর্ব পাড়া জামে মসজিদের সভাপতি মো. শামসুদ্দিন ওরফে শামসুর সঙ্গে আওয়ামী যুবলীগ নেতা মোহাম্মদ আলী কেলের দীর্ঘদিন যাবৎ দলীয় ও পারিবারিক বিবাদ চলে আসছিল। গতকাল উক্ত মসজিদে নামাজ পড়তে যায় মোহাম্মদ আলী কেলের ছোট ভাই মহব্বত আলী।

পূর্ব শত্রুতার সেই রেশ ধরে মহব্বত আলীকে মারধর করে শামসু ও তার ছেলেরা। খবর পেয়ে মহব্বত আলীর বড় ভাই মোহাম্মদ আলী কেলে লোকজন নিয়ে পাল্টা হামলা করে তাদের ওপর। এ ঘটনায় মহব্বত আলীর পক্ষের সাতজন আহত হয়।

আহতরা হলেন, মোহাম্মদ আলী কেলে (৩৫),আসাদ উল্ল্যাহ (৩৫), মহব্বত আলী (২৫), আবু সাঈদ (৩৮), আলী হোসেন (৪০), শাকিল (৩৫) এবং শুভ (২৫)।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেছেন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্প ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় আহত মোহাম্মদ আলী কেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তিনি বলেন, অভিযুক্ত সামসু ও আমরা একই সমাজের। আমরা একই মসজিদে নামাজ আদায় করে থাকি। বুধবার রাতে আমার ছোট ভাই মসজিদে নামাজ পড়তে যায়। সেখানে সামসু ও তার ছেলে-ভাতিজারা আমাদের নামাজ পড়তে দিবে না বলে আমার ছোট ভাইয়ের ওপর পরিকল্পিতভাবে হামলা করে। খবর পেয়ে আমি ও আমার স্বজনরা হামলার বিষয়ে জানতে চাইলে তারা আমাদেরকেও মারধর করে আহত করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমাদের উদ্ধার করে।

এ বিষয়ে অভিযুক্ত সমাসুদ্দিন ওরফে সামসুর মুঠো ফোনে কথা হলে তিনি জানান, ইকুরিয়া পূর্ব পাড়া জামে মসজিদের তিনি সভাপতি। তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা। মোহাম্মদ আলী কেলে আওয়ামী লীগের নাম বিক্রি করে এলাকায় মাদকের আখরা বানিয়ে ফেলছে। কিছুদিন আগে মাদকসহ তার বোনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমি সেই মাদক বিক্রিতে তাদের বাধা দেওয়ায় উল্টো তারা আমার বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে আবার থানায় মামলা করেছে।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজামান বলেন, আহতদের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার থানায় একটি মামলা করা হয়েছে। বিষয়টি আমরা সুষ্ঠু তদন্তপূর্বক আসামিদের গ্রেপ্তার করব। সূত্র : কালের কণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

June 21, 2026
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

June 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

June 20, 2026

Latest News

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

Shibaloy

সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Ghior

মাদকসহ একই পরিবারের তিনজন আটক, ঘরবাড়ি জ্বালিয়ে দিলো জনতা

Manikganj

এসআইপুত্রের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগ

Doulatpur

দৌলতপুরে যুবদল নেতার নেতৃত্বে অবৈধ ড্রেজার সিন্ডিকেট!

Manikganj Sadar

মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা

jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa