Advertisement

জুমবাংলা ডেস্ক : মাগুরায় বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এর একজনের বাড়ি সদর উপজেলার দারিয়াপুরে ও আরেকজন জেলার মহম্মদপুরের সূর্যকুন্ডু গ্রামের বাসিন্দা।

দারিয়াপুরে নিহত বেদেনা বেগমের (৩৫) স্বামী আশরাফুল আলম জানান, বিকালে বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয় বেদেনার। এদিকে স্থানীয়রা জানায়, মহম্মদপুরে নিহত কাওছার শেখ (৭০) বৃষ্টির মধ্যে ঘরের খুটি মেরামতের কাজ করছিল। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয় এবং তার ছেলে কোরবান আলী আহত হন। কাওছার শেখ মহম্মদপুর উপজেলা সূর্যকুন্ডু গ্রামের মৃত মেছের শেখের ছেলে।

এছাড়া মাগুরা সদরের জাগলা লক্ষিপুরে ঝড়ে গাছ পড়ে এক পথচারি আহত হয়েছে। অন্যদিকে জাগলার চাপড়ায় বজ্রপাতে আরও এক কৃষক আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে দমকলবাহিনীর সদস্যরা চিকিৎসার জন্য মাগুরা ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে এসেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.