Advertisement

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাধারণ মানুষসহ সকলকে করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবেলায় ঘরে থাকার আহবান করে মাইকিং করে সতর্ক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেন ও সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন।

বৃহস্পতিবার (২৬মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পুলিশ সদস্যদের সাথে নিয়ে জনসাধারণকে ঘরে থাকতে এ আহবান জানান তারা।

এসময় বিভিন্ন এলাকায় মানুষকে দলবদ্ধ হয়ে আড্ডারত অবস্থায় দেখে তাদেরকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে দেন তারা। তবে কিছু কিছু স্থানে অতিরিক্ত মানুষের ভীড়ের কারণে পুলিশ ব্যবস্থা নিয়ে তাদেরকে বাড়ি ফেরান।

ইউএনও সোহাগ জানান, আমরা চেষ্টা করছি মানুষকে ঘরে রাখার জন্য। আমরা তাদেরকে মাইকিং করে বুঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা ঘরে না থেকেও বাইরে বের হয়ে যাচ্ছেন। তাদেরকে বার বার বলা হচ্ছে যেন তারা ঘরে থাকেন নিজেদের বাঁচাতে তাদের পরিবারকে বাঁচাতে ও সরকারি নির্দেশনা মানতে। তবে আমরা আশা করি মানুষ তাদের ভালোটা বুঝে ঘরে থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বলেন, মানুষের প্রয়োজন ব্যতিত যেন কোনভাবেই তারা ঘর থেকে বের না হয় সেটাই তাদেরকে বুঝানো হচ্ছে। আশা করছি খুব শিগ্রই মানুষ সরকারি নির্দেশনা মানবে এবং ঘরেই থাকবে। আমরা চেষ্টা করবো কঠোরতা ছাড়াই মানুষকে বুঝাতে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google