জুমবাংলা ডেস্ক : নওগাঁর পত্মীতলায় সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। শুক্রবার সকালে নজিপুর-সাপাহার সড়কের কমরজাই নকুচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মালবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ২ জনের প্রাণহানি
ফাইল ছবি
Advertisement

মৃতরা হলেন— উপজেলার দিবর ইউনিয়নের বড় মহারন্দি গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৬০) ও একই গ্রামের জুয়েল রানার স্ত্রী বুলবুলি আক্তার (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে ভ্যানযোগে মধইল বাজারের দিকে যাচ্ছিলেন তারা। পথে করমজাই নকুচা এলাকায় পৌঁছলে ভ্যানটির এক্সেল ভেঙে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বুলবুলি আক্তার মারা যান। এতে গুরুতর আহত হন ফারুক হোসেন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পত্মীতলা থানার ওসি শামসুল আলম শাহ জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সুখবরের পর পরীমনির জন্য এবার দুঃসংবাদ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.