Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মাস্ক পরা নিয়ে তর্কের জেরে ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে কুপিয়ে জখম
অপরাধ-দুর্নীতি বিভাগীয় সংবাদ

মাস্ক পরা নিয়ে তর্কের জেরে ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে কুপিয়ে জখম

By জুমবাংলা নিউজ ডেস্কএপ্রিল 28, 20202 Mins Read

মাস্ক পরা নিয়ে তর্কের জেরে ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে কুপিয়ে জখম

Advertisement

জুমবাংলা ডেস্ক : শরীয়তপুরে ডামুড্যা উপজেলায় মাস্ক পরা নিয়ে তর্কের জেরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় তাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিড্যা আমিনবাজারে কাইচকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আমীন (৬৫), তার স্ত্রী মমতাজ বেগম (৫০), ছেলে রাব্বি আমীন (৩০) ও ভাতিজা চৈতন (১৮)।

অভিযোগে জানা যায়, সোমবার সকালে সিড্যা আমিনবাজারে কাইচকুড়ি গ্রামের গিয়াসউদ্দিন ঢালী (৫০) কলা বিক্রির জন্য আসেন। তখন তার মুখে মাস্ক না থাকায় সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে রাব্বি মাস্ক কোথায় এবং কেন পরেননি, জিজ্ঞাসা করেন।

এতে গিয়াসউদ্দিন ঢালী বিভিন্ন ধরনের কথা বলেন এবং তার সঙ্গে তর্কে জড়িয়ে যান। স্থানীয়দের সাহায্যে মীমাংসা হয় ব্যাপারটি।

পরে রাত সাড়ে ৮টার দিকে গিয়াসউদ্দিন ঢালীর নেতৃত্বে কাইচকুড়ির ২০-২৫ জন দলবল নিয়ে প্রথমে রাব্বি আমীনের ওপর, পরে ইউনিয়ন চেয়ারম্যান ও তার স্ত্রীর ওপর হামলা চালায়। এতে চারজন আহত হন।

প্রত্যক্ষদর্শী কোরবান আলী ঢালী বলেন, দীর্ঘদিন ধরে রাব্বিসহ ইউনিয়নের বিভিন্ন লোক মাইকের মাধ্যমে করোনা সচেতনতার প্রচার করে আসছেন। পাশাপাশি মাস্ক ও সাবান বিতরণ করছেন।

সিড্যা ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, রাত সাড়ে ৮টার দিকে আমাকে কাইচকুড়ি থেকে একজন মোবাইলে ফোন করেন, এ সময় তিনি বলেন, আমার ছেলে রাব্বিকে সরে যাইতে। ওকে মারার জন্য কারা যেন আসছে।

এ নিয়ে রাব্বিকে ফোন দেয়ার সঙ্গে সঙ্গে দেখি রাব্বি দৌড়ে এসে দরজায় পড়ে যায়। পড়ে যাওয়া অবস্থায় কয়েকজন ওর পায়ের ওপর হকিস্টিক দিয়ে বাড়ি দিতে থাকে।

আমি জোরে চিৎকার দিলে ওরা আমার ওপর হামলা করে। আমাকে বাঁচাতে আমার স্ত্রী এলে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়া হয়। কে বা কারা এখনই তা বলা যাবে না। তবে আমি কয়েকজনকে চিনেছি।

এ ব্যাপারে ডামুড্যা থানার ওসি মেহেদী হাসান বলেন, সিড্যা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আমীনের ওপর হামলা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনও কেউ কোনো মামলা করেননি। মামলা হলে অবশ্যই আইনি ব্যবস্থা নেব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026
OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

জুন 20, 2026

Latest News

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa