Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ক্রিকেট (Cricket) মাহমুদউল্লাহর অবসরের গুঞ্জন ভারতীয় গণমাধ্যমে
ক্রিকেট (Cricket)

মাহমুদউল্লাহর অবসরের গুঞ্জন ভারতীয় গণমাধ্যমে

By Saumya Sarakarজুলাই 2, 20242 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক : ২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়ার পর নিজেকে অনেকখানি বদলে ফের দলে ফিরেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে স্মরণীয় করে রেখেছিলেন প্রত্যাবর্তন। যে পথ ধরে ফের টি-টোয়েন্টি দলেও অটোচয়েজ হয়ে ওঠেন। কিন্তু সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন দলের দুই সিনিয়র খেলোয়াড় সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। উঠেছে তাদের অবসরের দাবি।

মাত্র সাত মাসেই মুদ্রার দুই পিঠ দেখা হয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের। ওয়ানডে বিশ্বকাপে বাকিদের ব্যর্থতার মাঝে ব্যতিক্রম ছিলেন তিনি। যে কারণে প্রশংসিতও হয়েছিলেন। দল থেকে বাদ পড়ার পর যেভাবে ফিরেছিলেন, তাতে মুগ্ধ হয়েছিল রিয়াদের চরম সমালোচকরাও। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় নতুন করে প্রশ্ন উঠেছে তার খেলার ধরন নিয়ে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ করে আসার পারফরম্যান্স বাদ দিলে গোটা বিশ্বকাপে বলার মতো কিছুই করতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তো মাঠে থেকেও সুবিধাজনক অবস্থান থেকে দলকে জিতিয়ে ফিরতে পারেননি। ফুলটস বলে দিয়েছিলেন ক্যাচ তুলে।

একই অবস্থা ছিল সাকিব আল হাসানেরও। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে সাকিবের পারফরম্যান্সও ভীষণ অনুজ্জ্বল। দলে তাদের জায়গা নিয়েই উঠেছে প্রশ্ন। দাবি উঠেছে তাদের অবসরের।

এই দাবি আরও জোরাল হয়েছে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত শিরোপা জয়ের পর। শিরোপা জয়ের পরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। তরুণ ক্রিকেটাররা যেন উঠে আসতে পারে, সে জন্যই সুযোগ করে দিয়েছেন তারা। এর আগে অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হতেই সব ধরনের ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ডেভিড ওয়ার্নার। তারা প্রত্যেকেই তরুণদের তৈরি হওয়ার সুযোগ দিতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

অথচ ব্যর্থতার পরও কোন হেলদোল নেই বাংলাদেশের দুই সিনিয়রের। এখন পর্যন্ত অবসর নিয়ে মুখ খোলেননি তারা। তবে এরই মধ্যে রিয়াদের অবসর নিয়ে গুঞ্জন উঠেছে। ভারতীয় একটি ওয়েবসাইট তো খবরই ছাপিয়েছে যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ‘ওয়ান ক্রিকেট’ নামের ওয়েবসাইটটি কোনো ধরণের সূত্রের উল্লেখ না করেই এই খবর ছাপিয়েছে। একই ধরণের দাবি করা হয়েছে বাংলাদেশের অখ্যাত কয়েকটি পোর্টারলের পেজ থেকেও।

ওয়ান ক্রিকেট কোন সূত্র ছাড়াই রিয়াদের অবসরের ঘোষণার কথা জানিয়েছেন।

ওয়ান ক্রিকেট লিখেছে, বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায়ের পর বাংলাদেশের প্রখ্যাত অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরণের ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

তবে বিসিবির কোনো সূত্র বা রিয়াদ নিজে এখন পর্যন্ত তার অবসরের ব্যাপারে কিছুই বলেননি।

ষোলো বছরের ইয়ামাল রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
গ্রেপ্তার হননি

ক্রিকেটার নাঈমকে মারধরে মামলা হলেও গ্রেপ্তার হয়নি দুই পুলিশ

জুন 16, 2026
Enland

ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার, দুই ব্যক্তি গ্রেপ্তার

জুন 14, 2026
সাকিব

ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব

জুন 14, 2026
Latest News
গ্রেপ্তার হননি

ক্রিকেটার নাঈমকে মারধরে মামলা হলেও গ্রেপ্তার হয়নি দুই পুলিশ

Enland

ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার, দুই ব্যক্তি গ্রেপ্তার

সাকিব

ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব

১-১ গোলে ড্র

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ বললেন, ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

nayeem-father

ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা

ফিফা উদ্বোধনী

ফিফা উদ্বোধনীতে বাংলাদেশের পরিচয় তুলে ধরলেন সঞ্জয়

মেরেছে

‘ওরা গলা টিপে ধরেই আমাকে মেরেছে’

ক্রিকেটার নাঈম

ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নেওয়ার ঘটনায় পুলিশের সোর্স গ্রেফতার

ক্রিকেটার নাঈম হাসান

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, তিন পুলিশ সদস্য ক্লোজড

টেস্ট সিরিজ

চমক রেখে টেস্ট সিরিজে দল ঘোষণা বাংলাদেশের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa