
এবারের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়েছেন মিশোরী মুনমুন। তার রোল নম্বর ২৫০০২৩৮। তিনি পাবনা মেডিকেল কলেজ কেদ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৮৭.২৫ নম্বর। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, রাত ৯টার পর ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফল জানা যাবে।
এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন। অনুপস্থিত ছিলেন ৬,০৮২ জন শিক্ষার্থী। এবার ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেয়া হয়। স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাচ্ছে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০। এ ৪০ নম্বর পেয়ে সরকারি ও বেসরকারি উভয় মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৪,৩৫০ জন শিক্ষার্থী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



