Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home ট্র্যাভেল মোরগ–পোলাও থেকে আনারকলি: কক্সবাজারের খাবারের স্বাদু ভ্রমণ
ট্র্যাভেল

মোরগ–পোলাও থেকে আনারকলি: কক্সবাজারের খাবারের স্বাদু ভ্রমণ

By Yousuf Parvezডিসেম্বর 20, 20242 Mins Read

কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে পর্যটক সমাদৃত এলাকা। কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের যেসব পর্যটক বাংলাদেশ ভ্রমণে আসেন; তাঁদের বেশির ভাগ কক্সবাজারে আসেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতসহ বাংলাদেশের অন্য অঞ্চলের তুলনায় বেশি পর্যটন সুবিধা কক্সবাজারে পাওয়া যায় বলে। বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেলে আন্তর্জাতিক, প্যান–এশিয়ান, ইউরোপিয়ান, ল্যাটিন, মধ্যপ্রাচ্যের কুজিন ছাড়াও নানা ধরনের সামুদ্রিক খাবার আর বাংলাদেশের সব অঞ্চলের কোনো না কোনো খাবার এখানে মিলবে।

আনারকলি

Advertisement

ট্রেনের কাটলেট আর মোরগ–পোলাও

ট্রেনে ভ্রমণ আমার কাছে সবচেয়ে স্বস্তিদায়ক। একধরনের মৃদু ছন্দের সঙ্গে বাইরের দৃশ্য দেখতে দেখতে ভ্রমণ। শহরের গণ্ডি ছাড়িয়ে গ্রামে ঢুকলেই দেখা যায় সবুজের সমারোহ। শুধু তা–ই নয় অনেকেই ট্রেনে ভ্রমণ করেন এখানকার মুখোরোচক খাবারের জন্য। অবশ্য এই বিষয়ে অনেকেই দ্বিমত পোষণ করবেন।

আগের সেই মান আর নেই, তবে সিলেট বা চট্টগ্রামের ট্রেনে চড়লে কিছুক্ষণ পরপর নাশতা বা খাবার নিয়ে হকারদের কিংবা ট্রেন ফুড ক্যানটিন স্টাফদের চলে আসা আমি খুব উপভোগ করি। অন্যান্য গন্তব্যের ট্রেনের খাবারের মান আসলেই আগের মতো নেই তবে কক্সবাজার ঢাকা রুটের ট্রেনের খাবারের মান বেশ ভালো। লাঞ্চ টাইমে চিকেন পোলাওয়ের স্বাদ আমার বিবেচনায় বেশ।

অল্প তেলে করা পোলাওয়ে এলাচি, দারুচিনি, লবঙ্গ আর তেজপাতার মৃদু স্বাদ সুগন্ধি চালের স্বাদ মুখে লেগে থাকবে নিঃসন্দেহে, পোলাওয়ের সুস্বাদু লাগার মূলমন্ত্র হলো ঠিকঠাক সেদ্ধ হওয়া, তবেই কেল্লা ফতে। এই পোলাওটা গরম–গরম খেতে পারলে আরও দুর্দান্ত লাগত; কিন্তু ক্যানটিন থেকে আসতে আসতেই একটু ঠান্ডা হয়ে যায়, সঙ্গে থাকে সেদ্ধ ডিম আর হালকা ঝোলের কষা চিকেন। একজনের জন্য পরিমাণ যথেষ্ট; দাম পড়বে ১৭০ টাকা।

ভ্রাম্যমাণ দোকানের আনারকলি

আনারকলি বা প্যাশন ফ্রুট কক্সবাজারের সুগন্ধা আর লাবণী পয়েন্টের সমুদ্রসৈকতে ভ্রাম্যমাণ দোকানিরা বিক্রি করে এই ফল। একেকটি বড় পাকা প্যাশন ফ্রুট বিক্রি হয় ৫০ টাকায়। পর্যটন মৌসুমে বেড়ে যায় এর চাহিদা। টক–ঝাল–মিষ্টি এ ফলকে এখানে ঘুরতে আসা পর্যটকেরাই জনপ্রিয় করে তুলেছেন। আমি চেখে দেখলাম। ভেতরের হলদেটে বীজযুক্ত পাকা ফলের স্বাদ আমাদের দেশি ডেউয়া ফলের মতো। এর সঙ্গে বিটলবণ, মরিচগুঁড়া, জিরাগুঁড়া মিশিয়ে আর মুখরোচকভাবে পরিবেশন করা হয় পর্যটকদের কাছে। কক্সবাজার গেলে অবশ্যই খেতে ভুলবেন না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Yousuf Parvez
  • Facebook
  • X (Twitter)

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.

Related Posts
ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

এপ্রিল 15, 2026
Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

এপ্রিল 8, 2026
China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

ফেব্রুয়ারি 19, 2026
Latest News
ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

Visa

কাগজপত্র ঠিক থাকলেও ভিসা রিজেক্ট কেন, দায় কার?

বিদেশযাত্রার স্বপ্ন

বৈধ ভিসা থাকলেও যেসব কারণে ভেঙে যেতে পারে বিদেশযাত্রার স্বপ্ন

ভারতীয়দের পর্যটক ভিসা

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কত টাকা লাগবে

পাসপোর্ট

শুধু পাসপোর্ট থাকলেই বিশ্বের যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভারতের বদলে বিকল্প পর্যটনে ঝুঁকছেন বাংলাদেশি ভ্রমণ পিপাসুরা

রাখাইন কুইজিন

কক্সবাজারে ভোজন রসিকদের স্বর্গ: পেঁয়াজু থেকে রাখাইন কুইজিন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa