Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যাত্রী সংকটে নভোএয়ারের ভারতগামী ফ্লাইট বন্ধ ঘোষণা
Bangladesh breaking news জাতীয়

যাত্রী সংকটে নভোএয়ারের ভারতগামী ফ্লাইট বন্ধ ঘোষণা

By Tarek HasanSeptember 16, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : শেখ হাসিনার সরকার পতনের পর থেকে ভারতের ভিসাসংক্রান্ত জটিলতা এবং বিমানবন্দরে হয়রানি বা আটকের ভয়ে অনেকে ভারতমুখী হচ্ছেন না। যাত্রী সংকট এতটাই তীব্র যে সম্প্রতি একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইট মাত্র ১২ জন যাত্রী নিয়ে কলকাতায় গেছে। শেষমেশ সেই খরায় বন্ধ করে দিলো নভোএয়ারের ভারতগামী ফ্লাইট।

novoair

সোমবার (১৬ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এয়ারলাইন্সটির ঢাকা টু কলকাতা ফ্লাইট।

প্রতিষ্ঠানটির ভারতগামী ফ্লাইট ছিল সপ্তাহে ৭টি। শুধু এই ফ্লাইটেই মাসে প্রায় ২ হাজার ১০০ যাত্রী যাতায়াত করতেন ঢাকা-কলকাতা রুটে। গতমাস থেকে ফ্লাইট সংখ্যা কমিয়ে ৩টি করা হলেও পাওয়া যাচ্ছিল না অর্ধেক যাত্রীও।

Advertisement

একই অবস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসেও। আগে কলকাতা রুটে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করত। বর্তমানে এই সংখ্যা সাতে নেমেছে। এ ছাড়া কমেছে চেন্নাই ও দিল্লি রুটের ফ্লাইট সংখ্যা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বশরা ইসলাম জানান, ঢাকা থেকে কলকাতা, চেন্নাই ও দিল্লি রুটে ধারণক্ষমতার ৪০ থেকে ৪৮ শতাংশ যাত্রী পাওয়া যাচ্ছে।

অনেকেই দাবি করছেন, ভারত ভিসা দিচ্ছে কম। বিমানবন্দরে কড়াকড়ি বাড়ায় ভিসা থাকলেও যাচ্ছেন না অনেকে। ধারণক্ষমতার অর্ধেক যাত্রীও পাচ্ছে না তারা।

নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেসবাহ-উল ইসলাম বলেন, প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালিত হত। যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে মাঝখানে আমরা কমিয়ে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করি। এখন যাত্রী তো একেবারে কমে গেছে। তাই এ পরিস্থিতিতে আপাতত ফ্লাইট বন্ধ রাখতে বাধ্য হয়েছি।

এস আলমের কাজের মেয়ে মর্জিনাও কোটিপতি!

তিনি বলেন, যে ব্যয়ে ফ্লাইট চলে, সেই পরিচালন খরচ না উঠলে তো ফ্লাইট চালানো যায় না। পরিস্থিতি ভালো হলে, ভিসার ব্যাপারটা স্বাভাবিক হলে আবার ফ্লাইট পরিচালনার বিষয়টি বিবেচনা করবেন বলে জানান তিনি।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Royal Mail

Royal Mail Reports Local Processing Delays as UK Network Stays on Schedule

September 9, 2026
US pork recall

US recall covers 1,513 pounds of imported guanciale over Listeria risk

September 8, 2026
vivo OriginOS 7

vivo OriginOS 7 Preview Centers on Faster Interface Before September Reveal

September 5, 2026

Latest News

Royal Mail

Royal Mail Reports Local Processing Delays as UK Network Stays on Schedule

US pork recall

US recall covers 1,513 pounds of imported guanciale over Listeria risk

vivo OriginOS 7

vivo OriginOS 7 Preview Centers on Faster Interface Before September Reveal

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa