Advertisement

জুমবাংলা ডেস্ক : রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা আলতাফ নগরে মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলে লাখো মানুষের ঢল নামে।

বুধবার সকাল ৮টার পর চারদিক থেকে মানুষের সমাগম শুরু হয়। দুপুর পর্যন্ত তা চলে।

একসময় আলতাফ নগরের আশপাশ এলাকা কানায় কানায় ভরে যায়। জনতার ঢল এড়াতে পাঁচটি স্থানে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দা টানানো হয়।

তারপরও গিজ গিজ করা ভিড় কমানো সম্ভব হয়নি। যানবাহন সংকটে অনেকে হেঁটে মাহফিল স্থলে পৌঁছান। আবার কেউ মূল মাঠে পৌঁছতে না পেরে রাস্তায় দাঁড়িয়ে আজহারীর বক্তব্য শোনেন।

জানা যায়, দুবাই প্রবাসী আলতাফ হোসেন চতরা হাট সংলগ্ন ৫ একর জমি কিনে চারদিকে প্রাচীর নির্মাণপূর্বক সর্বসাধারণের জন্য কবরস্থান তৈরি করেন। এখানে একটি সুদর্শন মসজিদও নির্মাণ করা হয়। এখানেই মাহফিলের আয়োজন করেন তিনি। এলাকাবাসীর সহযোগিতায় জনমানুষের সমাগমের দিক থেকে উত্তর জনপদের সেরা মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার।

বাদ জোহর এক প্লাটুন পুলিশের সহযোগিতায় মিজানুর রহমান আজহারী মঞ্চে ওঠেন। এর আগে হেলিকপ্টারযোগে তিনি চতরায় এসে পৌঁছান। প্রায় দেড় ঘণ্টা ধরে ওয়াজ করেন তিনি। সমাবেশে আগত লক্ষাধিক মানুষ মনোযোগ সহকারে তার বক্তব্য শোনেন।

পরে গাইবান্ধার সাদুল্লাপুর নলডাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে বাদ আসর থেকে তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন আজহারী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.