Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজধানীর লালবাগে তানিয়া আক্তার রুমী (২৩) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে লালবাগের পূর্ব ইসলামবাগের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দূর্গাপুর গ্রামের রুহুল আমিনের মেয়ে তানিয়া। তার স্বামীর নাম সাহেদ হাসান। বর্তমানে লালবাগের পূর্ব ইসলামবাগ সিরাজের বাড়ির ৬ষ্ঠ তলার ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন তিনি।

সাহেদ হাসান জানান, তানিয়া তার দ্বিতীয় স্ত্রী। তাসিন নামে আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে তাদের। তারা ভাড়া বাসায় একটি কক্ষে সাবলেট থাকেন। বুধবার দুপুরে তিনি ছেলেকে নিয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় রুমের ভেতর দরজা বন্ধ করে ছিলেন তানিয়া। সাড়া-শব্দ না পেয়ে অনেক ডাকাডাকি করতে থাকেন সাহেদ। পরে রুমের পার্টিশনের ওপর দিয়ে ছেলেকে দিয়ে দরজা খুলে দেখতে পান, তানিয়া মেঝেতে পড়ে আছেন। তার পাশে একটি চেয়ার উপুড় হয়ে পড়েছিল। সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বিকাল ৫টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেকটর) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। ওই গৃহবধূর গলায় কালো দাগ রয়েছে। জিজ্ঞেসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.