Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা রাজশাহী ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
খেলাধুলা শিক্ষা

রাজশাহী ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

By ABM MannanFebruary 2, 20232 Mins Read

রাজশাহী ক্যান্টনমেন্ট

Advertisement
জুমবাংলা ডেস্ক: রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩।

আজ বৃহস্পতিবার রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পর্বের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজশাহী সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক, রাজশাহী সেনানিবাস, এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষকবৃন্দ, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রেজাউল করিম।

আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবসে প্রতিষ্ঠানের চারটি হাউসের শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউট দল মনোমুগ্ধ প্যারেড প্রদর্শন করে। খুদে শিক্ষার্থীদের পিটি প্রদর্শন শেষে হাউস ভিত্তিক শিক্ষার্থীদের মাঝে ব্যাঙ দৌড়, রিলে দৌড়, ১০০ মিটার, ২০০ মিটার ও ৮০০ মিটার দৌড় ও ভারসাম্য দৌড় এবং গোলক নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিদের নিয়ে রশি টানাটানি ও পিলো পাসিং খেলা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় নানান বেশে সজ্জিত হয়ে অতিথিদের মুগ্ধ করে। সবশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় প্রদর্শিত হয় মনোমুগ্ধকর ডিসপ্লে।

আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থী ও চ্যাম্পিয়ন হাউসের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রাজশাহী শিক্ষা বোর্ডের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন ও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মধ্যে মাধ্যমিক পর্যায়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করায় রাজসিপিএসসি পরিবারের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি একাডেমিক কার্যক্রম সুন্দরভাবে সম্পাদন করে ভালো ফলাফল তৈরি ও সহপাঠ্য কার্যক্রমে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে শিক্ষার্থীরা দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে সেই আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে তিনি আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে সমাপ্ত করার জন্য রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    book

    ৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

    June 22, 2026
    Primary Exam

    প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

    June 22, 2026
    আর্জেন্টিনার প্রতিপক্ষ

    আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

    June 22, 2026

    Latest News

    book

    ৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

    Primary Exam

    প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

    আর্জেন্টিনার প্রতিপক্ষ

    আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

    আর্জেন্টিনা

    চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

    Sikkha

    আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

    জিলেট

    বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

    স্কালোনি

    পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

    Messi-Record

    মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

    news

    মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

    trophy

    এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa