জুমবাংলা ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হবে আজ (২৯ জানুয়ারি)। রাত ৮টায় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে তিনি বলেন, ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত ৮টায় এ ফল প্রকাশ করা হবে। এছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে।

তিনি আরও জানান, এ বছর কলেজে ভর্তির জন্য প্রায় ২৫ লাখ আসন আছে। অপরদিকে ভর্তির জন্য মোট আবেদন করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১৪১ জন।

প্রতিটি শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি আর সর্বোচ্চ ১৩টি পর্যন্ত কলেজ আবেদনপত্র পছন্দ করার সুযোগ পেয়েছে। সে হিসেবে উল্লেখিত আবেদনকারীরা মোট ৮৫ লাখ কলেজ পছন্দ দিয়েছে বলে জানান তিনি।

Advertisement

জানা গেছে, একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয় গত ৮ জানুয়ারি। আবেদন শেষ হয় ২৩ জানুয়ারি।

আগে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনের সুযোগ থাকলেও এবার শুধু অনলাইনেই আবেদন করা যাচ্ছে। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা রয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে যারা এসএসসি পাস করেছে তারা আবেদন করতে পেরেছে। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পাস করা শিক্ষার্থীরা ২২ বছর বয়সেও আবেদন করতে পেরেছে।

শিক্ষক সঙ্কট সমাধানে যখন আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি

আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। আগামী শিক্ষাবর্ষেও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে আগের মতোই এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ভর্তির জন্য কোনো পরীক্ষা দিতে হবে না। শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কলেজ বণ্টনের ক্ষেত্রে একমাত্র মানদণ্ড হিসেবে কাজ করবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.