
জুমবাংলা ডেস্ক : রাজধানীর সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে শাওলিন (২৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। মৃত শাওলিন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় (স্পেশাল ব্রাঞ্চ) কর্মরত ছিলেন।
রবিবার (৬ জুন) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (বন্দর ও ট্রাফিক) মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে একজন এসআই পানিতে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


