Advertisement

জুমবাংলা ডেস্ক :  আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশি পাসপোর্ট। যুক্তরাজ্যভিত্তিক নাগরিকত্ব সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স পাসপোর্ট সূচকে এ বছর ৯৮তম অবস্থানে আছে বাংলাদেশি পাসপোর্ট। গেল বছর এর অবস্থান ছিল ৯৯ এ।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেল অ্যাসোসিয়েশন (আইএটিএ) এর তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবছর হেনলি অ্যান্ড পার্টনার্স এ তালিকা দিয়ে থাকে। এতে ভিসা ছাড়াই কোনো দেশের পাসপোর্ট দেখিয়ে কতটি দেশে প্রবেশ করা যায় তার মাধ্যমে পাসপোর্টের শক্তি যাচাই করা হয়।

বাংলাদেশি পাসপোর্ট বর্তমানে ৪১টি দেশে অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারে।  এখনও ১৮৫টি দেশে ভ্রমণের ক্ষেত্রে আগে থেকে ভিসা নিতে হয়।

সার্কভূক্ত দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের।  এর পরের অবস্থান ভারতের। ভারতের পাসপোর্ট আগের বছরের চেয়ে ২০২০ সালে দুই ধাপ পিছিয়ে ৮৪তম অবস্থানে আছে। ভারতের পাসপোর্টে ৫৮টি দেশে অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।

তালিকায় বাংলাদেশের একধাপ আগের অবস্থান শ্রীলঙ্কা (৯৭তম)।

তবে নেপাল রয়েছে ১০১তম, পাকিস্তান ১০৪ এবং আফগানিস্তান রয়েছে তালিকার সবশেষ ১০৭তম অবস্থানে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.