দুই বছর থেকে বন্ধ থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম আগামী বছরের জানুয়ারি মাস থেকে নতুন নিয়মে শুরু হবে। ইতোমধ্যে শিক্ষকদের বদলির নতুন নীতিমালা চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার থেকে নতুন নিয়মে অনলাইনে শিক্ষকদের বদলির আবেদন করতে হবে। প্রভাবশালী ব্যক্তিদের তদবির বন্ধ ও বদলি বাণিজ্য বন্ধেই অনলাইনে বদলি প্রক্রিয়া চালু করা হচ্ছে। এখন থেকে আর কোনো লিখিত আবেদন গ্রহণ করবে না প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
সূত্র জানায়, নতুন নীতিমালায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের হাতে বদলির ক্ষমতা রেখে দিয়েছেন। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অনলাইনে বদলির আবেদন নেয়া হবে, এরপর আর আবেদন করা যাবে না। মন্ত্রণালয় চাইলে যে কোন সময় যে কাউকে যে কোন জায়গায় বদলি করতে পারবেন।

নামপ্রকাশে অনিচ্ছুক ডিপিইর এক কর্মকর্তা বলেন, শিক্ষকদের বদলির ক্ষেত্রে প্রাপ্যতা এবং যৌক্তিক কারণ থাকলে শিক্ষকরা তাদের পছন্দের বিদ্যালয়ে যেতে পারবেন। ডিসেম্বরের মধ্যে বদলি সংক্রান্ত সব কাজ শেষ হয়ে যাবে। এর পর জানুয়ারি থেকে অনলাইনে বদলি আবেদন গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



