
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
মাউশি মহাপরিচালক বলেন, লকডাউন শেষে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে। আগের যে অ্যাসাইনমেন্ট জমা আছে, সেগুলো যাচাই-বাছাই করা হবে। এগুলো যাচাই-বাছাইয়ে একটা ধারণা পাবো আমরা। এর থেকে নতুন নির্দেশনা প্রয়োজনে দিতে পারবো। আমরা ডাটাও সংগ্রহ করছি। শিক্ষার্থীর সমস্যা চিহ্নিত করে তা সমাধানের ব্যবস্থা করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে গ্যাপ তৈরি হয়েছে তা পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দীর্ঘ প্রায় ১৪ মাস ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ মে পর্যন্ত লকডাউন থাকবে। তবে এরপর আরো এক সপ্তাহ বাড়তে পারে লকডাউন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



