সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ও জাফরগঞ্জ এলাকায় অবৈধ ড্রেজার ও ভেকুর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব অবৈধ ড্রেজার ও ভেকুর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রুহুল আমিন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারশিদ বিন এনাম।
অভিযানে উপজেলার জাফরগঞ্জ ও তেওতা এলাকায় ৮টি অবৈধ ড্রেজার, অবৈধ ড্রেজারে ব্যবহৃত ৪’শ পিছ পাইপ ও ১টি ভেকু ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রুহুল আমিন জানান, শিবালয় উপজেলায় অবৈধ ড্রেজার জিরো টলারেন্স। জনস্বার্থে এ ধরনের অবৈধ ড্রেজার ও ভেকুর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যদি কেউ অবৈধভাবে মাটি কাটার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


