Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সদরপুরের পর ভাঙ্গায় ১৪৪ ধারা জারি, কারণ জানা নেই কারো
জাতীয় ঢাকা

সদরপুরের পর ভাঙ্গায় ১৪৪ ধারা জারি, কারণ জানা নেই কারো

By iNews DeskOctober 19, 20203 Mins Read

সদরপুরের পর ভাঙ্গায় ১৪৪ ধারা জারি, কারণ জানা নেই কারো

Advertisement
ফরিদপুরের সদরপুরের পর এবার ভাঙ্গায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৮ অক্টোবর) উপজেলার নির্বাহী অফিসার রকিবুর রহমান খান স্বাক্ষরিত এক চিঠিতে ১৪৪ ধারা জারির কথা জানানো হয়। সেখানে বলা হয় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তৎসংলগ্ন এলাকায় সভা, সমাবেশ, র‍্যালি অনুষ্ঠিত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিজ ক্ষমতাবলে এই ১৪৪ ধারা জারি করেছেন তিনি। অবশ্য ভাঙ্গা উপজেলায় পূর্ব নির্ধারিত কোন সভা সমাবেশের অনুমোদন বা আয়োজন ছিলো বলে কোন নথি নেই উপজেলা প্রশাসনের কাছে।

নিজ সংসদীয় আসনে এভাবে ১৪৪ ধারা জারির কারণ সম্পর্কে জানতে চাইলে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, ‘ভাঙ্গায় আমার বা আমার সমর্থকদের পূর্ব নির্ধারিত কোন সভা-সমাবেশ বা মানববন্ধন করার সিদ্ধান্ত ছিলো না। যদি কোন সভা-সমাবেশের জন্য অনুমতি চাওয়া না হয়, তাহলে কী কারণে হঠাৎ করে এই উপজেলায় ১৪৪ ধারা জারি করা হলো তা আমার বোধগম্য নয়।’

এর আগে শনিবার নিক্সন চৌধুরীর পক্ষে-বিপক্ষে সমাবেশের চেষ্টা করা হচ্ছে জানিয়ে ফরিদপুরের সদরপুর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। নিক্সন চৌধুরী জানান, ব্যক্তিগতভাবে কোন সমাবেশের কথা না জানালেও স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে সদরপুরে ১৪৪ ধারার মধ্যেই নিক্সন চৌধুরীর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সমবেত হন। এ সময় তিনি সেখানে থাকা সমর্থকদের আইনের প্রতি সম্মান জানিয়ে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেন।

এদিকে ভাঙ্গায় ১৪৪ ধারা জারিতে বিস্ময় প্রকাশ করে নিক্সন চৌধুরী বলেন, এখানে শান্তিপূর্ণ অবস্থা রয়েছে। আমি বা আমার সমর্থকদের কেউ উপজেলা প্রশাসনের কাছে সভা-সমাবেশ বা মানববন্ধনের অনুমতি চাইনি। অকারণে একটি থমথমে পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এতে স্থানীয় সাধারণ মানুষের দৈনিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এভাবে অকারণ ভয়-ভীতি প্রদর্শন কেনো করা হচ্ছে আমার জানা নেই।

এরআগে, আচরণ বিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ফরিদপুরে জেলার সিনিয়র নির্বাচন অফিসার নওয়াবুল ইসলাম। আদালতে এই মামলার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন নিক্সন চৌধুরী। তিনি আদালতে মামলা পরিচালনার ঘোষণা দিলেও, তার এই মামলাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ফরিদপুর-৪ আসনের সাধারণ জনগণ।

উল্লেখ্য ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উপ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য হয়েও নৌকার প্রার্থীকে সমর্থন জানান নিক্সন চৌধুরী। বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র বিরোধিতা করে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বাতিলও চাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত এই নির্বাচনে নিক্সন চৌধুরীর সমর্থনে নৌকা মার্কা জয়ী হয়। নির্বাচনের দিন রাতেই নিক্সন চৌধুরী দাবি করেন, আওয়ামী লীগের প্রার্থীকে ভোটে হারাবর জন্য এবং বালু ব্যবসায়ী বিএনপি প্রার্থীকে জেতাবার জন্য ফরিদপুর প্রশাসন নির্বাচনের দিন পক্ষপাতমূলক আচরণ করেছে। এরপরই অনলাইনে ছড়িয়ে দেয়া হয় একটি অডিও ক্লিপ। ১৩ অক্টোবর সংবাদ সম্মেলন করে নিক্সন চৌধুরী জানান, এই অডিও ক্লিপটি সুপার এডিট করা। তিনি এই কথাগুলো বলেননি। বরং তার বিরুদ্ধে সক্রিয় ব্যক্তিরা এটি তৈরি করেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

June 26, 2026
বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

June 26, 2026
অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুরে নিহত সেনাদের নাম জানাল ভারত

June 26, 2026

Latest News

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুরে নিহত সেনাদের নাম জানাল ভারত

earthquakes

ঢাকায় সাত মাত্রার ভূমিকম্পে ৩ থেকে ৪ লাখ প্রাণহানির শঙ্কা!

Current

প্রিপেইড বিদ্যুৎ মিটারের টোকেন হালনাগাদের আহ্বান

Rice

মাসের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে ২ টাকা

wellfail-Minister

হৃদরোগে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, এখনও মেলেনি জবাব : স্বরাষ্ট্রমন্ত্রী

PM

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Tarak Rahman

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa