Advertisement

জুমবাংলা ডেস্ক : সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল ভুয়া মাষ্টাররোলে বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ তদন্ত প্রমাণিত হওয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালামকে বরখাস্ত করা হয়েছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ফিরোজ মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান আবদুস সালামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের পত্রটি আজ বুধবার হাতে পেয়েছি।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাস সংকট মোকাবেলায় সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল ভুয়া মাষ্টাররোলে বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪) ধারায় উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেছেন।

আবদুস সালামের সংগঠিত অপরাধ মূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তার দ্বারা ইউনিয়ন পরিষদেন ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী আবদুস সালামকে স্বীয় পদ থেকে সাময়ীক বরখাস্ত করা হলো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.