Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা সরকারি হলো যে দুই কলেজ
শিক্ষা

সরকারি হলো যে দুই কলেজ

By Shamim Rezaজুলাই 23, 20198 Mins Read

সরকারি হলো যে দুই কলেজ

Advertisement
জুমবাংলা ডেস্ক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলাধীন লক্ষ্মীছড়ি কলেজ এবং সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলাদীন বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ সরকারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আদেশে বলা হয়েছে, সরকারি কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’ এর আলোকে কলেজ দুটি ১৮ জুলাই হতে সরকারি করা হলো।

এর আগে ১২ আগস্ট ২০১৮ সালে ২৭১টি কলেজ সরকারি হয়েছে। এগুলো হলো-

ঢাকা জেলায় সরকারি হওয়া কলেজগুলো হলো- সাভার উপজেলায় সাভার কলেজ, কেরানীগঞ্জে ইস্পাহানী ডিগ্রি কলেজ, দোহারে পদ্মা কলেজ, নবাবগঞ্জে দোহার-নবাবগঞ্জ কলেজ।

মানিকগঞ্জ জেলায় সরকারি হওয়া কলেজগুলো হলো- সিঙ্গাইরে সিঙ্গাইর ডিগ্রি কলেজ, শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ, হরিরামপুরে বিচারপতি নুরুল ইসলাম মহাবিদ্যারয়, দৌলতপুরে মতিলাল ডিগ্রি কলেজ।

নারায়ণগঞ্জ জেলায় সরকারি হওয়া কলেজগুলো হলো- বন্দর থানায় কদম রসুল কলেজ, সোনারগাঁওয়ে সোনারগাঁও ডিগ্রি কলেজ, রূপগঞ্জে মুড়াপাড়া কলেজ।

মুন্সীগঞ্জ জেলায় সরকারি হয়েছে সিরাজদীখান উপজেলায় বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজ, টঙ্গীবাড়ীতে বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজ, লৌহজংয়ে লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ।

গাজীপুরে সরকারি হওয়া কলেজগুলো হলো- কাপাসিয়ায় শহীদ তাজউদ্দিন আহমদ ডিগ্রি কলেজ, শ্রীপুরে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ, কালীগঞ্জে কালীগঞ্জ শ্রমিক কলেজ।

নরসিংদী জেলায় সরকারিকরণ হয়েছে বেলাবো উপজেলায় হোসেন আলী ডিগ্রি কলেজ, রায়পুরা উপজেলায় রায়পুরা কলেজ, মনোহরদীতে মনোহরদী ডিগ্রি কলেজ, পলাশে পলাশ ডিগ্রি কলেজ।

রাজবাড়ী জেলায় সরকারি হওয়া কলেজগুলো হলো- গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ, কালুখালীতে কালুখালী কলেজ।

শরীয়তপুরে সরকারি হওয়া কলেজগুলো হলো- ভেদরগঞ্জে এম এ রেজা ডিগ্রি কলেজ, গোসাইরহাটে শামসুর রহমান ডিগ্রি কলেজ, ডামুড্যায় পূর্ব মাদারীপুর কলেজ, জাজিরায় বি.কে নগর বঙ্গবন্ধু কলেজ।

ময়মনসিংহে সরকারি হওয়া কলেজগুলো হলো- ভালুকায় ভালুকা ডিগ্রি কলেজ, ধোবাউড়ায় ধোবাউড়া আদর্শ কলেজ, ত্রিশালে নজরুল কলেজ, হালুয়াঘাটে হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, ফুলপুরে ফুলপুর ডিগ্রি কলেজ, তারাকান্দায় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, নান্দাইলে শহীদ স্মৃতি আদর্শ কলেজ, ফুলবাড়িয়ায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়।

কিশোরগঞ্জে সরকারি হওয়া কলেজগুলো হলো- করিমগঞ্জে করিমগঞ্জ মহাবিদ্যালয়, তাড়াইলে তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ, বাজিতপুরে বাজিতপুর কলেজ, হোসেনপুরে হোসেনপুর ডিগ্রি কলেজ, অষ্টগ্রামে রোটারি ডিগ্রি কলেজ, কটিয়াদীতে কটিয়াদী কলেজ, কুলিয়ারচরে কুলিয়ারচর ডিগ্রি কলেজ, নিকলীতে মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ, পাকুন্দিয়ায় পাকুন্দিয়া কলেজ, মিঠামইনে মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ।

নেত্রকোনায় সরকারি হওয়া কলেজগুলো হলো- বারহাট্টায় বারহাট্টা কলেজ, খালিয়াজুড়িতে কৃষ্ণপুর হাজী আলী আকবর বিশ্ববিদ্যালয় কলেজ, কলমাকান্দায় কলমাকান্দা ডিগ্রি কলেজ, কেন্দুয়ায় কেন্দুয়া ডিগ্রি কলেজ, পূর্বধলায় পূর্বধলা ডিগ্রি কলেজ।

টাঙ্গাইলে সরকারি হওয়া কলেজগুলো হলো- কালিহাতিতে শামছুল হক মহাবিদ্যালয়, দেলদুয়ারে সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজ, বাসাইলে জোবেদা রুবেয়া মহিলা কলেজ, গোপালপুরে গোপালপুর কলেজ, ঘাটাইলে জি. বি. জি কলেজ, মির্জাপুরে মির্জাপুর কলেজ, মধুপুরে মধুপুর কলেজ, ধনবাড়ীতে ধনবাড়ী কলেজ।

জামালপুর জেলায় সরকারি হওয়া নতুন কলেজগুলো হলো- দেওয়ানগঞ্জে এ কে মেমোরিয়াল ডিগ্রি কলেজ, সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু কলেজ, ইসলামপুরে ইসলামপুর কলেজ।

শেরপুর জেলায় সরকারি হওয়া তিনটি সরকারি কলেজ হলো- নকলায় হাজি আল মামুন কলেজ, নালিতাবাড়ীতে নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়, ঝিনাইগাতী আদর্শ মহাবিদ্যালয়।

চট্টগ্রাম জেলার ১০টি থানা/উপজেলায় একটি করে কলেজ সরকারিকরণ করা হয়েছে। এগুলো হলো- লোহাগাড়া উপজেলায় চুনতি মহিলা (ডিগ্রি) কলেজ, সীতাকুণ্ডে সীতাকুণ্ড মহিলা কলেজ, আনোয়ারায় আনোয়ারা কলেজ, হাটহাজারীতে হাটহাজারী কলেজ, বায়েজিদ থানায় আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ, ফটিকছড়িতে ফটিকছড়ি বিশ্ববিদ্যারয় কলেজ, বাঁশখালীতে আলাওল ডিগ্রি কলেজ, মীরসরাইয়ে নিজামপুর কলেজ, রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া কলেজ।

কক্সবাজার জেলায় কুতুবদিয়ায় কুতুবদিয়া কলেজ, চকরিয়ায় চকরিয়া কলেজ, টেকনাফে টেকনাফ ডিগ্রি কলেজ, রামুতে রামু ডিগ্রি কলেজ, মহেশখালীতে বঙ্গবন্ধু মহিলা কলেজ।

রাঙ্গামাটি জেলায় সরকারি হয়েছে চারটি কলেজ। এগুলো হলো- বাঘাইছড়ি কাচালং ডিগ্রি কলেজ, নানিয়ারচরে নানিয়ারচর কলেজ, কাপ্তাইয়ে কর্ণফুলি (ডিগ্রি) কলেজ, কাউখালী কাউখালী ডিগ্রি কলেজ।

খাগড়াছড়িতে ৬টি কলেজ সরকারি করা হয়েছে। এগুলো হলো- দীঘিনালায় দীঘিনালা ডিগ্রি কলেজ, পানছড়িতে পানছড়ি ডিগ্রি কলেজ, মহালছড়িতে মহালছড়ি কলেজ, মাটিরাঙ্গায় মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ, মানিকছড়িতে মানিকছড়ি গিরি শৈত্রী ডিগ্রি কলেজ, গুইমারাতে গুইমারা কলেজ।

বান্দরবানে সরকারি হওয়া কলেজগুলো হলো- লামায় মাতামুহিুরী কলেজ, নাইখ্যংছড়িতে হাজি এম এ কালাম ডিগ্রি কলেজ, রুমায় রুমা সাঙ্গু কলেজ।

নোয়াখালীতে একটি কলেজ নতুন করে সরকারিকরণ হয়েছে। এটি হচ্ছে সোনাইমুড়িতে সোনাইমুড়ি কলেজ। লক্ষ্মীপুরেও একটি কলেজ নতুন করে সরকারিকরণ হয়েছে। এটি হচ্ছে কমলনগরে হাজিরহাট উপকূল কলেজ। ফেনী জেলাতেও একটি কলেজ সরকারি হয়েছে। এটি হচ্ছে দাগনভুইয়ার ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ।

কুমিল্লা জেলায় ১০টি কলেজ সরকারি করা হয়েছে। এগুলো হলো- ব্রাহ্মণপাড়ার বঙ্গবন্ধু কলেজ, বুড়িচংয়ের কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজ, মেঘনার মানিকারচর বঙ্গবন্ধু কলেজ, মনোহরগঞ্জের নীলকান্ত ডিগ্রি কলেজ, চান্দিনার দোল্লাই নোয়াবপুর কলেজ, মুরাদনগরের শ্রীকাইল কলেজ, লাঙ্গলকোটের লাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রি কলেজ, সদর দক্ষিণের লালমাই কলেজ, হোমনার হোমনা ডিগ্রি কলেজ ও তিতাসের মেহনাজ হোসেন মীম আদর্শ কলেজ।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় ছয়টি কলেজ সরকারি করা হয়েছে। এগুলো হলো- আখাউড়ার শহিদ স্মৃতি ডিগ্রি কলেজ, নাসিরনগরের নাসিরনগর (ডিগ্রি) মহাবিদ্যালয়, বাঞ্ছারামপুরের বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ, সরাইলের সরাইল ডিগ্রি কলেজ, আশুগঞ্জের ফিরোজ মিয়া কলেজ ও কসবার আদর্শ মহাবিদ্যালয়।

চাঁদপুরে সাতটি কলেজ সরকারি করা হয়েছে। এগুলো হলো- কচুয়ার বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জের ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, মতলব উত্তরের ছেংখারচর ডিগ্রি কলেজ, মতলব দক্ষিণের মতলব ডিগ্রি কলেজ, হাইমচরের হাইমচর মহাবিদ্যালয়, হাজীগঞ্জের হাজীগঞ্জ মডেল কলেজ ও শাহরাস্তির করফুলেন্নেছা মহিলা কলেজ।

সিলেটের গোয়াইনঘাটের গোয়াইনঘাট ডিগ্রি কলেজ, বালাগঞ্জের বালাগঞ্জ ডিগ্রি কলেজ, ফেঞ্চুগঞ্জের ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ, গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ, কানাইঘাটের কানাইঘাট ডিগ্রি কলেজ, বিশ্বনাথের বিশ্বনাথ কলেজ,দক্ষিণ সুরমার দক্ষিণ সুরমা কলেজ, জৈন্তাপুরের ইমরান আহমদ মহিলা কলেজ, ওসমানিনগরে গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজ,সিলেট সদরে মদনমোহন কলেজ।

হবিগঞ্জ জেলায় সরকারিকরণ হয়েছে ৫টি কলেজ। এগুলো হলো- আজমিরীগঞ্জে আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজ, মাধবপুরে শাহজালাল কলেজ, বানিয়াচংয়ে জনাব আলী ডিগ্রি কলেজ, নবীগঞ্জে নবীগঞ্জ কলেজ, বাহুবলে আলিম সোবহান চৌধুরী কলেজ।

মৌলভীবাজার জেলার সরকারি করা কলেজগুলো হলো- বড়লেখায় বড়লেখা ডিগ্রি কলেজ। কুলাউড়ায় কুলাউড়া ডিগ্রি কলেজ, রাজনগরে রাজনগর ডিগ্রি কলেজ, কমলগঞ্জে কমলগঞ্জ গণমহাবিদ্যালয়, জুড়িতে তৈয়বুন্নে খানম একাডেমি ডিগ্রি কলেজ।

সুনামগঞ্জ জেলার সরকারি করা কলেজগুলো হলো- বিশ্বম্ভরপুরের দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজ, ছাতকে ছাতক ডিগ্রি কলেজ, দিরাইয়ে দিরাই ডিগ্রি কলেজ, ধর্মপাশায় ধর্মপাশা ডিগ্রি কলেজ, দোয়ারাবাজারে দোয়ারাবাজার ডিগ্রি কলেজ, জগন্নাথপুরে জগন্নাথ ডিগ্রি কলেজ, শাল্লায় শাল্লা ডিগ্রি কলেজ, জামালগঞ্জে জামালগঞ্জ ডিগ্রি কলেজ।

রাজশাহী জেলার সরকারি করা কলেজগুলো হলো- মোহনপুরে মোহনপুর ডিগ্রি কলেজ, বাঘায় শাহদৌলা ডিগ্রি কলেজ, তানোরে আবদুল করিম সরকার কলেজ, গোদাগাড়ীতে গোদাগাড়ী কলেজ, পবায় নওহাটা ডিগ্রি কলেজ, বাগমারায় ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, দুর্গাপুরে দাওকান্দি ডিগ্রি কলেজ।

চাঁপাইনবাবগঞ্জে সরকারি করা কলেজগুলো হলো- গোমস্তাপুরে রহনপুর ইউসুফ আলী কলেজ, ভোলাহাটে ভোলাহাট মহিলা কলেজ।

নাটোর জেলার সরকারি করা কলেজগুলো হলো- নলডাংগায় শহীদ নজমুল হক ডিগ্রি কলেজ, বাগাতিপাড়ায় বাগাতিপাড়া ডিগ্রি কলেজ, বড়াইগ্রামে বড়াইগ্রাম অনার্স কলেজ।

পাবনা জেলায় সরকারিকরণ করা কলেজগুলো হলো- সাঁথিয়ায় সাঁথিয়া ডিগ্রি কলেজ, চাটমোহরে চাটমোহর ডিগ্রি কলেজ, বেড়া উপজেলায় বেড়া কলেজ, ভাঙ্গুরার হাজি জামাল উদ্দিন ডিগ্রি কলেজ, আটঘরিয়ার আটঘরিয়া মহাবিদ্যালয়, ফরিদপুর উপজেলার মোহাম্মদ ইয়াসিন ডিগ্রি কলেজ, সুজানগরের ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজ।

সিরাজগঞ্জ জেলার সরকারি করা কলেজগুলো হলো- কামারখন্দে হাজী কোরাপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ, বেলকুচিতে বেলকুচি কলেজ, রায়গঞ্জে বেগম নুরুন নাহার তর্কবাগীশ অনার্স কলেজ।

নওগাঁ জেলার সরকারি করা কলেজগুলো হলো- ধামুইরহাটে ধামুইরহাট এমএম ডিগ্রি কলেজ, পোরশায় পোরশা ডিগ্রি কলেজ, মান্দায় মান্দা মমিম শাহানা ডিগ্রি কলেজ, নিয়ামতপুরে নিয়ামতপুর কলেজ, আত্রাইয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ, রানীনগরে শের-এ বাংলা (ডিগ্রি) কলেজ।

বগুড়া জেলার সরকারি করা কলেজগুলো হলো- কাহালুতে কাহালু ডিগ্রি কলেজ, শিবগঞ্জে শিবগঞ্জ এম এইচ মহাবিদ্যালয়, শেরপুরে শরপুর কলেজ, ধুনটে ধুনট ডিগ্রি কলেজ, সারিয়াকান্দিতে সারিয়াকান্দি আবদুল মান্নান মহিলা কলেজ, নন্দীগ্রামে নন্দীগ্রাম মহিলা ডিগ্রি কলেজ।

জয়পুরহাট জেলায় সরকারি করা কলেজটি হলো- ক্ষেতলাল উপজেলার ছাঈদ আলতাফুন্নেছা কলেজ।

রংপুর জেলার সরকারি করা কলেজগুলো হলো- পীরগঞ্জে শাহ আবদুর রউফ কলেজ, গংগাচড়ায় গংগাচড়া ডিগ্রি কলেজ, পীরগাছায় পীরগাছা কলেজ, তারাগঞ্জে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কলেজ, বদরগঞ্জে বদরগঞ্জ ডিগ্রি কলেজ, কাউনিয়ায় হারাগাছ ডিগ্রি মহাবিদ্যালয়, মিঠাপুকুরে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়।

নীলফামারী জেলার সরকারি করা কলেজগুলো হলো- সৈয়দপুরে সৈয়দপুর কলেজ, জলঢাকায় জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয়, কিশোরগঞ্জে কিশোরীগঞ্জ ডিগ্রি কলেজ, ডিমলায় ডিমলা মহিলা মহাবিদ্যালয়।

গাইবান্ধা জেলার সরকারি করা কলেজগুলো হলো- ফুলছড়ি ডিগ্রি কলেজ, সাঘাটা উপজেলার বোনারপাড়া ডিগ্রি কলেজ, সাদুল্লাপুরে সাদুল্লাপুর ডিগ্রি কলেজ, সুন্দরগঞ্জে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রি কলেজ।

কুড়িগ্রামে সরকারি হওয়া কলেজগুলো হলো- রাজীবপুরে রাজীবপুর ডিগ্রি কলেজ, চিলমারী ডিগ্রি কলেজ, নাগেশ্বরীতে নাগেশ্বরী কলেজ, ভুরুঙ্গামারীতে ভুরুঙ্গামারী ডিগ্রি কলেজ, রৌমারীতে রৌমারী ডিগ্রি কলেজ, ফুলবাড়ীতে সাইফুর রহমান মহাবিদ্যালয়, রাজারহাটে মীর ইসমাইল হোসেন কলেজ।

দিনাজপুরে সরকারি করা কলেজগুলো হলো- বিরামপুরে বিরামপুর কলেজ, নবাবগঞ্জে আফতাবগঞ্জ ডিগ্রি কলেজ, বীরগঞ্জে বীরগঞ্জ ডিগ্রি কলেজ, বোচাগঞ্জে সেতাবগঞ্জ ডিগ্রি কলেজ, পাবর্তীপুরে পার্বতীপুর ডিগ্রি কলেজ, হাকিমপুরে হাকিমপুর ডিগ্রি কলেজ, ঘোড়াঘাটে ঘোড়াঘাট ডিগ্রি কলেজ, চিরিরবন্দরে চিরিরবন্দর ডিগ্রি কলেজ, বিরলে বিরল ডিগ্রি কলেজ।

লালমনিরহাট জেলার সরকারি করা কলেজগুলো হলো- হাতীবান্ধায় আলিমুদ্দিন ডিগ্রি কলেজ, আদিতমারীতে আদিতমারী ডিগ্রি কলেজ, কালীগঞ্জে করিম উদ্দিন পাবলিক কলেজ।

ঠাকুরগাঁও জেলার সরকারি করা কলেজগুলো হলো- হরিপুরে মোসলেহ উদ্দিন মহাবিদ্যালয়, বোদায় পাথরাজ মহাবিদ্যালয়, তেতুলিয়ায় তেতুলিয়া ডিগ্রি কলেজ, আটোয়ারীতে বঙ্গবন্ধু ডাংগীরহাট আদর্শ মহাবিদ্যালয়, দেবীগঞ্জে দেবীগঞ্জ ডিগ্রি কলেজ।

খুলনা জেলার সরকারি করা কলেজগুলো হলো- ডুমুরিয়ায় শাহপুর মধুগ্রাম কলেজ, ফুলতলায় ফুলতলা মহিলা কলেজ, পাইকগাছায় পাইকগাছা কলেজ, তেরখাদায় নর্থ খুলনা কলেজ, বটিয়াঘাটায় বটিয়াখাটা (ডিগ্রি) মহাবিদ্যালয়।

যশোরের সরকারি হওয়া কলেজগুলো হলো- অভয়নগরে নওয়াপাড়া মহাবিদ্যালয়, চৌগাছায় চৌগাছা ডিগ্রি কলেজ, ঝিকরগাছায় শহীদ মশিয়ুর রহমান ডিগ্রি কলেজ, কেশবপুরে কেশবপুর ডিগ্রি কলেজ, মনিরামপুরে মনিরামপুর ডিগ্রি কলেজ।

বাগেরহাটে সরকারি হওয়া কলেজগুলো হলো- ফকিরহাটে ফকিরহাট ফজিলাতুননেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়, রামপালে রামপাল ডিগ্রি কলেজ, চিতলমারীতে বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ, মোড়েলগঞ্জে সিরাজউদ্দীন মেমোরিয়াল কলেজ, শরণখোলায় শরণখোলা ডিগ্রি কলেজ, মোল্লাহাটে জাতির জনক বঙ্গবন্ধু মহিলা মহাবিদ্যালয়।

ঝিনাইদহের কালীগঞ্জে মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ সরকারিকরণ হয়েছে। কুষ্টিয়ার খোকসায় খোকসা কলেজ, কুমারখালীতে কুমারখালী কলেজ এ দুটি কলেজ সরকারি হয়েছে।

চুয়াডাঙ্গার সরকারি হওয়া কলেজগুলো হলো- আলমডাঙ্গায় আলমডাঙ্গা ডিগ্রি কলেজ, জীবননগরে জীবন নগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। সাতক্ষীরার সরকারি হওয়া কলেজ দুটি হলো- দেবহাটায় খান বাহাদুর আহছান উল্লাহ কলেজ, কালীগঞ্জে কালীগঞ্জ কলেজ।

মাগুরার সরকারি হওয়া কলেজ হলো- তিনটি। এগুলো হচ্ছে মুহাম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জানান কলেজ, শালিখায় বিহারীলাল শিকদার মহাবিদ্যালয়, শ্রীপুরে শ্রীপুর ডিগ্রি কলেজ। নড়াইলের কালিয়ায় শহীদ আবদুস সালাম ডিগ্রি কলেজটি কেবল এই তালিকায় সরকারি হিসেবে স্থান পেয়েছে।

বরিশালের ৬টি কলেজ সরকারি হয়েছে। এগুলো হলো- আগৈলঝাড়ায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ, হিজলায় হিজলা ডিগ্রি কলেজ, মেহেন্দিগঞ্জে পাতারহাট আরসি কলেজ, মুলাদীতে মুলাদী কলেজ, উজিরপুরে শেরে বাংলা ডিগ্রি কলেজ, বাবুগঞ্জে আবুল কালাম ডিগ্রি কলেজ।

ভোলার চারটি কলেজ সরকারি হয়েছে। এগুলো হলো- তজুমদ্দিনে তজুমদ্দিন ডিগ্রি কলেজ, দৌলতখানে দৌলতখান আবু আবদুল্লাহ কলেজ, বোরহান উদ্দিনে আব্দুল জববার কলেজ, মনপুরায় মনপুরা ডিগ্রি কলেজ।

ঝালকাঠির সরকারি হওয়া তিনটি কলেজ হলো- কাঠালিয়ায় তফাজ্জল হোসেন (মানিক মিয়া) ডিগ্রি কলেজ, নলছিটিতে নলছিটি ডিগ্রি কলেজ,রাজাপুর ডিগ্রি কলেজ। পিরোজপুরে যে কলেজগুলো সরকারি হয়েছে সেগুলো হলো- কাউখালতে কাউখালী মহাবিদ্যালয়, নাজিরপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়।

পটুয়াখালী জেলায় সরকারি হওয়া কলেজগুলো হলো- দশমিনায় আব্দুর রশিদ তারুকদার ডিগ্রি কলেজ, গলাচিপায় গলাচিপা ডিগ্রি কলেজ, মির্জাগঞ্জে সুবিদখালী ডিগ্রি কলেজ, রাঙ্গাবালিতে রাঙ্গাবালি কলেজ, কলাপাড়ায় মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ। বরগুনা জেলার সরকারি করা কলেজগুলো হলো, তালতলীতে তালতলী ডিগ্রি কলেজ, পাথরঘাটায় হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজ, বামনায় বামনা ডিগ্রি কলেজ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

জুন 20, 2026
উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

জুন 19, 2026
এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জুন 18, 2026

Latest News

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা

ভুল তথ্য দেওয়ায় এমপিও প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা বন্ধ হচ্ছে

Sikkha Minister

কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী

কুবি শিক্ষার্থী

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় পড়ার সুযোগ, আবেদন শুরু

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa