Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা সশস্ত্র বাহিনী দিবসে যে শক্তি দেখাবে ইরান
শিক্ষা

সশস্ত্র বাহিনী দিবসে যে শক্তি দেখাবে ইরান

By Saiful IslamApril 19, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : মঙ্গলবার (১৮ এপ্রিল) ইরানের সশস্ত্র বাহিনী দিবস। কর্মকর্তারা জানিয়েছেন, এ বছরের সশস্ত্র বাহিনী দিবসের প্যারেড হবে বিগত বছরগুলোর তুলনায় ব্যতিক্রমধর্মী। এদিন দেশটির রাজধানী তেহরানের আকাশে অন্তত ৪০টি যুদ্ধবিমান উড়বে।

সশস্ত্র বাহিনী দিবসে যে শক্তি দেখাবে ইরান

Advertisement

ইরানের মেহের নিউজ জানিয়েছে, দেশটির বিমানবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী দিবসে এদেশের বিমান শক্তি প্রদর্শন করা হবে এসব যুদ্ধবিমান উড্ডয়নের মূল লক্ষ্য।

খবরে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে দেশটির সশস্ত্র বাহিনী দেশের বিভিন্ন স্থানে আগামীকাল ১৮ এপ্রিল বড় ধরনের কয়েকটি প্যারেডের আয়োজন করবে।

জেনারেল ওয়াহিদি বলেন, ইরানের বিমানবাহিনী দেশের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার জন্য এ পর্যন্ত যথাসাধ্য চেষ্টা করেছে। ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার শুরু থেকে এই বাহিনী নিজের দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের অভিযান ও মিশন পরিচালনা করেছে।

তিনি আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতার প্রজ্ঞাপূর্ণ দিক-নির্দেশনায় মধ্যপ্রাচ্যে ইরানের সম্মান ও শক্তিমত্তা কতখানি বৃদ্ধি পেয়েছে, তা প্রদর্শন করতে চায় তার বাহিনী।

জেনারেল ওয়াহিদি বলেন, এ বছরের সশস্ত্র বাহিনী দিবসের প্যারেড হবে বিগত বছরগুলোর তুলনায় ব্যতিক্রমধর্মী। এতে ৪০টির বেশি যুদ্ধবিমান প্রদর্শন করা হবে। এর মধ্যে থাকবে সায়েক্কে, কোসার, এফ৪, এফ৫, এফ১৪, এফ৭, মিগ-২৯ এবং সুখোই-২৪।

প্রসঙ্গত, ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানে ইসলামি বিপ্লব বিজয়ী হয়। এর দুই মাস পর একই বছরের ১৮ এপ্রিল দেশের সশস্ত্র বাহিনীর একদল কমান্ডার ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনী (রহ.)-এর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে ইমামের নির্দেশে ১৮ এপ্রিল সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপন শুরু হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

July 4, 2026
শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা চলাকালে মাতলামি করা সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

July 4, 2026
এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

July 3, 2026

Latest News

Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা চলাকালে মাতলামি করা সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ আয়োজনে শনিবার পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

SSC

এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

শিক্ষার্থী

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

Sikkha

এক লাখ শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

Madrasha

জাল সনদে এমপিওভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, অর্থ ফেরতের নির্দেশ

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa