Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সাকিবকে ‘নির্দোষ’ ঘোষণা করে যা বললেন বিজয়
Bangladesh breaking news অন্যান্য খেলাধুলা

সাকিবকে ‘নির্দোষ’ ঘোষণা করে যা বললেন বিজয়

By Tarek HasanAugust 25, 20242 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : কোনো ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন সাকিব আল হাসান, এমনটি দাবি করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়। তিনি সাকিবকে নির্দোষ ঘোষণা করেছেন।

এনামুল হক বিজয়

বিজয় মনে করছেন, সাময়িক সংকটের মুখে পড়েছেন সাকিব। অবিলম্বে এই সংকট কেটে যাবে। শীঘ্রই অন্ধকার পেরিয়ে আলো ফুটবে।

হত্যা মামলার প্রেক্ষিতে সাকিব নিষিদ্ধ হতে পারেন, এমতাস্থায় তার পাশে দাঁড়িয়েছেন সতীর্থ বিজয়।

এক হৃদয়গ্রাহী ফেসবুক পোস্টে বিজয় লিখেছেন, ‘সাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। আপনি আমাদের ক্রিকেটকে বিশ্ব মানচিত্রে নতুন উচ্চতায় উন্নীত করেছেন। আমরা সবাই আপনার সাথে আছি। ইনশাআল্লাহ, এই অন্ধকার কেটে যাবে। আমি দৃঢ়ভাবে ঘোষণা করছি, আপনি নির্দোষ। আল্লাহ আপনাকে আশীর্বাদ করুন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে দায়ের করা মামলায় অন্যতম আসামি করা হয় সাকিবকে। এরপর সাকিবকে জাতীয় দল থেকে সরিয়ে দিতে ও দেশে ফিরিয়ে আনতে বিসিবির কাছে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। নোটিশে দাবি করা হয়, সাকিব ফৌজদারি মামলার আসামি। আইসিসির নিয়ম অনুসারে তিনি জাতীয় দলে খেলতে পারেন না।

যদিও রুবেল হত্যাকাণ্ডের দিন দেশে ছিলেন না সাকিব। সেদিন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছিলেন তিনি এবং ম্যাচসেরাও হয়েছিলেন।

অনেকে মনে করছেন, আওয়ামী লীগের রাজনীতিতে জড়ানোই সাকিবের সবচেয়ে বড় ভুল ছিল। এই ভুলের কারণেই মামলার মুখোমুখি হতে হচ্ছে সাকিবকে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই এই অলরাউন্ডারের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

রুবেল হত্যার ঘটনায় করা মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে রাজধানীর আদাবর থানায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটিতে ২৮ নম্বর আসামি করা হয়েছে সাকিবকে।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

মামলার এজাহারে বলা হয়, তাদের নির্দেশেই গুলি করে হত্যা করা হয় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া রুবেলকে।

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এখন রয়েছেন জাতীয় দলের সঙ্গে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ একাদশে রয়েছেন তিনি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
bangladesh, breaking news অন্যান্য এনামুল হক বিজয় করে খেলাধুলা ঘোষণা নির্দোষ বিজয় সাকিবকে
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বাংলাদেশ

সাফ ফাইনালের আগে অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি বাংলাদেশ

February 6, 2026

মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি: নাহিদ ইসলাম

February 6, 2026
পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

February 6, 2026
Latest News
বাংলাদেশ

সাফ ফাইনালের আগে অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি বাংলাদেশ

মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি: নাহিদ ইসলাম

পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা বিটিআরসির

পুলিশ

পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর নির্দেশনা

আজহারির স্ট্যাটাস

ভোট নিয়ে আজহারির স্ট্যাটাস

ভূমিকম্পে কাঁপল রংপুর

এবার ভারতের ভূমিকম্পে কাঁপল রংপুর

স্বর্ণের দাম

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত

টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.