জুমবাংলা ডেস্ক : সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বাড়িভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা ১৪ লাখ ১৯ হাজার ২০০ টাকা পরিশোধ না করার অভিযোগ অনুসন্ধান করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক

Advertisement

বুধবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ সাজ্জাদ হোসেন দুর্নীতি দমন কমিশনে (দুদক) এই আবেদন করেন।

আবেদনে বলা হয়, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মেয়াদ শেষ হওয়ার পরও সরকারি বাড়ির ভাড়া এবং পরিষেবা বিল পরিশোধ না করে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ আত্মসাৎ করেছেন যা সুস্পষ্ট দুর্নীতি। দুদক আইনের ২০০৪ এর ১৭(গ) ধারা অনুসারে এ ধরণের দুর্নীতি অনিয়ম অনুসন্ধান করতে পারে। যার পরিপ্রেক্ষিতে আইনজীবী দুদকে বরাবার আবেদন করেন।

আইনজীবী মুহাম্মদ সাজ্জাদ জানান, দুদক আবেদন নিষ্পত্তি না করলে হাইকোর্টের রিট করবেন।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাজধানীর গুলশানে ৩৫ নম্বর সড়কে একটি সরকারি বাড়িতে ভাড়া থাকতেন বিচারপতি মানিক। ২০১২ সালের নভেম্বরে ওই বাসায় ওঠেন তিনি। অবসরের পর যেটি ২০১৬ সালের এপ্রিলে ছাড়ার কথা ছিল। তবে বাড়িটিতে আরও দুই বছর থাকবেন বলে জানিয়ে সরকারি আবাসন পরিদপ্তরকে চিঠি দেন তিনি, তবে আবাসন পরিদপ্তর তাকে ছয় মাস থাকার অনুমতি দেয়। তবুও এক বছরের বেশি সময় ওই বাড়িটি দখলে রেখেছিলেন তিনি।

পুলিশের প্রভাবশালী তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

গণপূর্ত মন্ত্রণালয় বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দিলে অবশেষে ২০১৭ সালের মে মাসে বাড়িটি ছাড়েন তিনি। তবে ওই বাড়িটি ছাড়লেও বাড়িভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা ১৪ লাখ ১৯ হাজার ২০০ টাকা তিনি এখনও পরিশোধ করেননি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। ওই আবাসন পরিদপ্তরের চিঠির জবাবে শামসুদ্দিন চৌধুরী বলেছিলেন, অবসরে যাওয়ার পর বিচারপতিরা ১২ মাস বিনা ভাড়ায় সরকারি বাসায় বসবাস করতে পারেন। তবে পরিদপ্তর থেকে জানানো হয়, বিচারপতিরা অবসরে যাওয়ার পর এক বছর বিনা ভাড়ায় থাকতে পারার সরকারি কোনো আদেশ, নির্দেশ বা পরিপত্র নেই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.